প্রসঙ্গক্রমে একটা গল্প বলে শুরু করা করতে হচ্ছে। আমাদের অনেকের জীবনে হয়তো এমন পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে অনেক বার। আমার এক বন্ধু অনার্স শেষ করে নতুন চাকরি শুরু করেছে। তার অফিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বললেন, মিথুন অমুক অফিস এ একটা ই-মেইল করেন। কি লেখবেন আমি বলছি, একটু নোট করে নেন। স্যার বললেন, লিখুন, It is our gratest pleasure to get your estemed organizasion as a sponsor of our upcoming event on 1st August Satarday day in the Software Expo 2015. লেখার পরে উনি বললেন, দেখি লেখাটা আমি একবার ফাইনাল রিভিউ করি। মিথুন এর লেখা কাগজটা হাতে নিয়ে তাঁর মুখছবি বদলে গেল। উনি বললেন, আপনি এক লাইন লিখতে চারটা বানান ভুল করেছেন? Saturday বানান তো ক্লাস ওয়ান এ পড়া একটা বাচ্চাও ভুল করবেনা। আপনারা কি পড়ে পাস করেছেন? না এমনি এমনি আপনাদের ডিগ্রি দেওয়া হয়েছে?
এরকম বিস্রি পরিস্থিতি তে পড়া খুবি লজ্জার বিষয়, তায় নয়কি? কিন্তু কিভাবে আপনার সঠিক লেখার দক্ষতাটা এমন করে নিজের অগচরে নষ্ট হয়ে গেছে কখনও ভেবে দেখেছেন? আর কিছু নয়, এটা আপনার নিজের জীবনে প্রতিনিয়ত করে যাওয়া একটা ছোট্ট অভ্যাস। যেটাকে অনেকে ফ্যাশান মনে করছে, অনেকে আধুনিকতা ভেবে ভুল করছে। আর তা হল, শর্ট ফরমে লেখা chatting বা texting ল্যাঙ্গুয়েজ। “You knw wt ppl of our cls did 2day?” বানান কে এই সংক্ষেপ এ লেখা নিশ্চয় আপনার পরীক্ষার খাতায় গ্রহণযোগ্য হবেনা? একটি ইমেইল এ আপনি নিশ্চয় এই ভাষায় লিখতে পারবেন না। তবে এই অভ্যাস গড়ে তুলা কি নিজের দক্ষতাকে ধ্বংস করা নয়?
কিছু বিষয় আছে যা মৌলিক। যা কখনও বদলায়না, বদলানো যায়না। অথচও আমরা তরুণ-তরুণীরা ভুল করছি, মৌলিক অনেক বিষয় কে বদলে ফেলে সেটাকে ফ্যাশান মনে করছি। কিন্তু পরিনতি যা হচ্ছে তা শুধুই নিজের দক্ষতাকে ধ্বংস করা, এই এগিয়ে যাবার যুগে, নিজেকে পিছনে টেনে নিয়ে যাওয়া। শুদ্ধ করে কথা বলা, শুদ্ধ করে লেখাটাই আপনার স্মার্টনেস, আপনার যোগ্যতার বহিরপ্রকাশ। একজন শিক্ষিত মানুষ হিসেবে এই বিংশ শতাব্দীতে আপনি মাতৃ ভাষার পাশাপাশি কখনই আন্তর্জাতিক ভাষা, ইংলিশ কে বাদ দিয়ে চিন্তা করতে পারবেন না। যেমন বাংলা ভাষায় আপনার দক্ষতা প্রয়োজন, ঠিক একি পরিমান দক্ষতা প্রয়োজন ইংরেজি ভাষায়।
উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ, অফিসিয়াল লেটার, সব জায়গায় আপনার প্রয়োজন হবে সুন্দর ও সঠিক ভাবে ইংরেজি লিখবার। এই ছোট্ট যোগ্যতাটা প্রতিটি ক্ষেত্রে আপনাকে অনেক বেশী এগিয়ে যেতে সাহায্য করবে। কনভাবেই এই সার্বজনীন পৃথিবী তে আপনি ইংরেজি ভাষা কে বাদ দিয়ে এগোতে পারবেননা। একজন আধুনিক তরুন বা তরুনির এই তথ্য অজানা নয়। নিত্তসঙ্গি প্রযুক্তিকে নিজের পশ্চাৎপদতার মাধ্যম হিসেবে গ্রহন করে, নিতান্তই নিজের সক্ষমতা কে ধ্বংস করা কখনই আধুনিকতার অংশ নয়। সঠিক ভাবে, সঠিক বানানে বাংলা বা ইংরেজি লেখার একটি ছোট্ট অভ্যাস অনেক বেশী বদলে দেবে আপনার দক্ষতা। আর সঠিক ভাবে লেখার দক্ষতাই প্রকৃত যোগ্যতার বহিরপ্রকাশ, সর্বজন স্বীকৃত আধুনিকতা।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




