somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীদিবসঃ শুধু আইন নয়, আইন মানার মানসিকতা জরুরি

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীরা, শিশুরা এ দেশে ও সমাজে খুবই অবহেলিত।কিন্তু তাদেরতো ন্যায্য অধিকার আছে এ দেশে-সমাজে এবং দায়িত্বও আছে সমাজের প্রতি। তবে কেন আজ নারী-শিশুর নির্যাতন বেড়েই চলছে..... আইন যতই বাড়ছে নারীনির্যাতন ততই বাড়ছে নতুন মোড়কে। তাহলে আইনে কী লাভ?


আবার মানুষের মনগড়া আইনের বৈষম্য দেখুন-- আদালত ফাঁসীর রায় দিলেও আমাদের সংবিধানের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এমন একজন নরপিচাশের দণ্ড মওকুফ করে দিতে পারেন!! তাহলে এতদিন মামলা চালানোর কী দরকার? জজকোর্ট, হাইকোর্ট বা সুপ্রিমকোর্ট করে লাখ লাখ টাকা খরচ করে কী লাভ? কার অপরাধ কে ক্ষমা করে দেখুন আমাদের আইন!!

নারীদের শিক্ষিত করার জন্য কতই-না চেষ্টা, কতই-না শ্লোগান এ সমাজের বড় বড় মানুষদের। কিণ্তু যাদের মাধ্যমে নারীরা শিক্ষার আলো জ্বালাবে, তাদের কেউ কেউ কি প্রকৃতই শিক্ষক নাকি নির্যাতক-দুষ্কৃতিকারী। কেন এমন হচ্ছে-হিতেই বিপরীত হচ্ছে--রক্ষকরাই বা ভক্ষক হচ্ছে?


এর প্রধান কারণ কী? আসলে প্রকৃত ইসলামী শিক্ষা, ধর্মীয় চেতনা সম্পর্কে আমাদের নিদারুণ অজ্ঞতা-এবং নৈতিক শিক্ষার অভাবেই এমনটি ঘটছে।

যৌতুক, শিশুনির্যাতন, নারীনির্যাতন নিয়ে শুধু মানববণ্ধন, মিডিয়ায় খবর প্রচার করলেই হবেনা, সমাজের মানুষদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু আমাদের আইন কঠোরতর করলেই হবেনা। নতুন আইন তৈরি করলেই চলবেনা। আমাদের আগে আইন মানার মানসিকতা দরকার, হজরত ওমর, আবুবকরদের (রাঃ) মতোন চরিত্রবান মানুষই আগে বানাতে হবে। পরকালীন শাস্তির ভয়, জবাবদিহির ভয় ছাড়া কোন অপকর্ম বা নির্যাতনই বন্ধ হবার নয়।এটা আমাদের নবী (সাঃ) প্রমাণ করেই দেখিয়েছেন।


আমি কেন নারীকে সম্মান করবো এবং এতে আমার কীইবা লাভ? তাই ইসলাম বলে-মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত। সৎ নারীই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যে পিতা নারীশিশুদের প্রকৃত শিক্ষিত করে যথাযথ লালন-পালন করবে, সে বেহেস্ত যাবে ইত্যাদি। অথচ ইতিহাসে এবং বর্তমানেও বিভিন্ন দেশে ও ধর্মে নারীদের যৌনদেবী, যৌনদাসী, ভোগ্যপণ্য, ব্যবসায়িক পণ্য হিসেবেই ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। নারীরা যথাযথ অধিকার আদৌ পাচ্ছেনা। আবার নারীরাও সুযোগ পেলে পুরুষনির্যাতনসহ কতোই না অপরাধ করে থাকে! এটাই আসলে মানুষের একটা স্বভাব সে হোক পুরুষ কি নারী??


যে সন্তান মাকে সম্মান করে, সে কোন নারীকেই অসম্মান করতে পারেনা। মাকে, বউকে বা নারীকে সম্মান না করলে পরকালে শাস্তি হবেই--এমন ভীতি থাকলেই কেবল সম্ভব নারীর সম্মান বাড়ানোর। আমরা বুড়ো মা-বাপকেই অসম্মান করি--বিশেষত বিয়ের পর অসহায় মা-বাবাদের ছুঁড়ে ফেলি দুরে, তারা ভিক্ষে করেও দিন চালায়। আর এমন ধরণের বেকুব পুরুষ কি করবে অন্য নারীকেও সম্মান??

দেখবেন--নারীকে অসম্মান করে, লাঞ্চিত করে, পণ্য বানায়, ভোগ্যযন্ত্র ভাবে শুধু অধার্মিক বা ধর্মবিমুখ লোকেরাই। আলেম ওলামারা সাধারনত নারীদের লাঞ্চিত করেনা। বাপ-মাকে ফেলে দেয়না।আমরা অধিকাংশ সাধারন শিক্ষিতরাই যত অপকর্মের মূল; কারণ আমরা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত এবং পরকালীন শাস্তিকে পরোয়া করিনা।


ধর্ষক, নির্যাতকরা কোন ধর্মেরই ধার ধারেনা বা জাত-ধর্ম, বর্ণের বিচার করেনা। তাই মুসলিম বা হিন্দুর মেয়ে ধর্ষিত হলেই ধর্ষকের ফাঁসী হওয়াই উচিৎ,নারীনির্যাতনকারীর কঠিন শাস্তি নিশ্চিত হওয়াই দরকার। শুধু আইন চাই না, চাই আইনের সঠিক বাস্তবায়ন এবং নিরপেক্ষ প্রয়োহ? এটাই ইসলামী আইনের মূলকথা, যা সবার জন্যই উপকারী।


মানুষকে শুধু শাস্তি দিয়ে শুদ্ধ করার পন্থা সঠিক নয়--দরকার জবাবদিহিতামূলক জীবনবোধ, মাইনসেট কিংবা মানসিকতা তৈরি করে দেয়া। এজন্যই চাই ইসলামী শিক্ষা-তা যেভাবেই হোক। দরকার আমাদের শিক্ষাব্যবস্থায় বাধ্যতামূলক ইসলামী নৈতি্কতামূলক শিক্ষা।মানুষের মত মানুষগড়ার মত পাঠ্যসূচি। এ দায়িত্ব রাষ্ট্রের।(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×