আমি মায়ের জরায়ু থেকে
মুক্তি নিয়ে পৃথ্বীর আলোকে
যে চিৎকার দিয়েছিলাম তা হলো
মা –আ-আ-আ-আ-আ-আ-আ---
নয় ইংরেজি নয়কো উর্দু নয়তো স্প্যানিশ
আমি বাঙ্গাল ম্লেচ্ছ বাঙ্গালায় বসে
কেঁদেছিলাম বাংলায় ক্ষুধার তাড়নায়
মা আমায় শাল দুধ দিয়ে
বাঙ্গাল রীতিতে করেছিলেন আপ্যায়ন
আমি জন্মেছি বাঙ্গালে বাঙ্গাল হয়ে
বিলীন হবো এই বরপুত্রভুমিতে
বাঙ্গাল পরিচয়ে ।।
৭ই ফেব্রুয়ারি/আমার ৫৭তম জন্মদিনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


