somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের জন্য স্বেচ্ছাসেবী হয়েছিলাম ।। ১৯৭৮

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭৭ সালের একুশের আগে কি কাজে যেন কলেজের পিছনে গেছি । খুব অবাক হয়ে দেখলাম কমার্শিয়াল বিভাগের জানালা দিয়ে কিছু ছেলে মেয়ে ভিতরে তাকিয়ে কি যেন দেখছে । আমিও যোগ দিলাম । বেশ কিছু সিনিয়ার ছাত্র মাটিতে বসে বড় বড় বোর্ড লিখছে । সবই বিখ্যাত বাংলা ভাষী কবিদের কবিতার ছত্র । বেশ অবাক হলাম । জানলাম এগুলো শহীদ মিনারের আশ পাশ দিয়ে সাজানো হবে । চমৎকার ব্যাপার । খুব ইচ্ছে জাগল ওদের মতো আমিও লিখি । কিন্তু তা সম্ভব নয় কারন যারা কাজ করছে তারা ঐ ডিপার্টমেন্টের ছাত্র । ওদের শিক্ষকরা সরাসরি আমাদের শিক্ষক নন এবং এতো সুন্দর করে লেটারিং করার যোগ্যতা আমার নেই বা এভাবে করিনি । আমার খুব হিংসা হচ্ছিল ওদের।
একুশের দিন ভোরে দেখলাম ঐ বোর্ডগুলি শহীদ মিনারের উলটো দিকের দেওয়ালে শোভা পাচ্ছে । যাদের দেখেছিলাম তারা একই হলেই থাকি কিন্তু পরিচয় নেই । আস্তে ধীরে পরিচয় হল । জানালাম মনের আকুতি । মোস্তফা কামাল চুপচাপ শান্ত শিষ্ট ছাত্র । আমি রেজা ভাইয়ের সুবাদে তার সাথে পরিচিত হয়ে গেলাম । তিনি বললেন লিখতে না জানলেও অন্যান্য অনেক কাজ আছে যা স্বেচ্ছাসেবীরা করে, তুমিও করবে।
১৯৭৮ সালে লেগে গেলাম ফেব্রুয়ারির আগেই । প্রায় ২০/২২ জন ছাত্র কাজ করবে । প্রথম বোর্ড গুলিকে কাঠ মিস্ত্রিরা বিট লাগিয়ে মজবুত করল । তারপর এগুলোতে সাদা রং ভরিয়ে দেওয়া হল ।
তাবৎ কাজ নিয়ন্ত্রণ করছেন শিল্পী হাশেম খান , ঐ বিভাগেরই শিক্ষক । সরকারী টাকায় এই আয়োজন হয়। এবার একটা নতুন পিকাপও দিয়েছে । সেটা ভীষণ ব্যাস্ত মালামাল আনা নেওয়ায় । আমি বালতিতে করে পানি টেনে সাহায্য করছিলাম । বোর্ডগুলি সরিয়ে দেবার কাজে হাত লাগানো , রং বানিয়ে দেওয়া , তুলি ধুয়ে দেওয়া ইত্যাদি কাজে আমরা কজন লেগে গেলাম । তিন কি চারজন খুব ভালো লিখিয়ে লেখা শুরু করলেন । একটু অবসর পেলেই আমরা কয়েকজন দালানের পিছনে শিক্ষকদের এড়িয়ে ধূমপান করতাম । কদিন বাদে অবাক করে দিয়ে মগবাজারের প্যাকেট বিরিয়ানি এলো পিকাপে করে । অসম্ভব মজাদার খাবার আর প্যাকেট ব্যাপারটা আমার কাছে নতুন । এক সন্ধ্যায় যাদের কাজ তেমন ছিলোনা , আদেশ হল তারা গিয়ে বিরিয়ানি নিয়ে আসবে । আমরা হইচই করে পিকাপের পেছনে চড়ে গিয়ে মগবাজারের মোড় থেকে প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম ।
এবার কাজের চাপ বেশী কারন বোর্ড বসবে মিনারের পাশে নতুন জায়গায় । ওরা যারা লিখছিলেন উবু হয়ে তারা রাত্রি জাগা শুরু করলেন । বাকী সবাই ফিরে যেতাম হল বা বাসায় ঘুমুতে । মোস্তফা কামাল ভাই এবং আরও দুজনকে সকাল ১০টায় দেখতাম এককোণে একটা চাদর গায়ে ঘুমিয়ে থাকতেন । সারা রাত কাজ করে ওরা খুবই ক্লান্ত । দুপুরে আবার কাজ শুরু হতো । যাদের কাজ ছিল বোর্ড রং করা তারা সকাল বেলায় শুরু করে দিতেন । আমরা হেল্পার রা আধা ক্লাস করে দুপুরের পর লেগে যেতাম কাজে । আমার সহপাঠীরা আনাগোনা শুরু করল এবং জানতে চাইল কি ভাবে ম্যানেজ করে ঢুকে গেলি রে । আমি আলগা একটা হাসি দিয়ে বললাম এই হয়ে গেল আর কি, ম্যানেজ করে নিতে হয় । ওরা হিংসায় জ্বলছিল । কাজ দ্রুত এগিয়ে চলল তবু এবারের চাপ বেশী । যারা ভালো লিখতেন তাদের উপর নির্দেশ এলো কাজে লাগবার । ৯/১০জন সিনিয়র ভাই লেগে গেলেন এবং গোটা বিষয়টি জমজমাট হয়ে উঠলো ।
এখানের কিছু লিখিয়ের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তো তারা হলে বসে সারা বছর পোস্টার লিখে ব্যয় নির্বাহ করেন । এখনকার মতো সময় এতো সহায়ক ছিলোনা । কাজ বলতে কিছু বইএর প্রচ্ছদ, পোস্টার, স্ক্রিন প্রিন্ট , প্লাস্টার মডেল এসব করেই কিছু ছাত্রকে সংগ্রাম করতে হতো । এদের মাসের দুবেলা হোস্টেলের খাবার বিল ১২০ টাকা জোগাড় হলেই তারা খুশী । কলেজের উলটো দিকে মোল্লার ডেরায় চা , পুরির পাশাপাশি ভাত রান্না হতো । মোল্লা ভাই দয়ালু ছিলেন । যারা ছবি আকে তাদের প্রতি মোল্লার ভালবাসা ছিল । এদের কিছু ছাত্রকে মোল্লা বাকিতে খাওয়াতেন । এরাও কোন কাজ থেকে পয়সা পেলেই আগে মোল্লার বাকী শোধ করত ।
২০ ফেব্রুয়ারি বিকেলে আমরা চলে গেলাম শহীদ মিনারে । চারিদিকে লেখা বোর্ড আর নকশা বোর্ড লেগে গেছে । ওইসময় শহীদ মিনারের রাস্তা এমারজেন্সি গেট আর ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটির মোড় বরাবর সোজা ছিল । মুল বেদি ছোট ছিল । বিশ্ববিদ্যালয় ক্যাডেট রা এসে রাস্তার দুমুখ বন্ধ করে দিলো । রিকশা গাড়ি ভূগোল বিভাগের রাস্তা দিয়ে জগন্নাথের পূবের রাস্তা হয়ে যাতায়াত করছিলো । শিক্ষক শিল্পী কাইয়ুম চৌধুরী একটা ডিজাইনএর নির্দেশ ধরিয়ে দিলেন ছাত্রদের হাতে । আমরা নির্দেশমতো রশি ধরে গোল দাগ কাটলাম চক দিয়ে । মাঝের নকশা স্যাররা দেখিয়ে দিলেন একে । বাকী কাজ উচু ক্লাসের ছাত্ররাই করল । এরপর নকশাগুলো রং ভরানো শুরু হল । আমরা রং এগিয়ে দেবার কাজ পেলাম । একদম শেষে কিছু বড় জায়গায় রং ভরানোর কাজ নিলাম অনেক অনুরোধ করে যাতে রং ছড়িয়ে নষ্ট না হয় । অভিজ্ঞ ছাড়া কাউকেই নিখুঁত কাজে নিয়োগ করা হয়নি । তারপরও অল্প জায়গায় রং ভরিয়ে মনকে সান্ত্বনা দিলাম একদিন নিশ্চয়ই করতে পারবো । শহীদ মিনারের পিছনে গোলাকার একটা লাল রংএর বেড়ি পড়ে আছে । ওটাকে নিয়ে টানাটানি শুরু হল । খুব ওজন এবং মোটা পাইপের তৈরি , ওপর দিয়ে লাল কাপড় মোড়ানো । ৫০/৬০ জন শ্রমিক ও ছাত্র মিলে অনেক চেষ্টার পর ওটাকে মুল মিনার অর্থাৎ মাঝের মিনারের পিছনে স্থাপন করা হল । কজন সিনিয়র আর্টিস্ট যারা আমাদের শিক্ষক নন তারা ওটাকে মাঝ মিনার বরাবর বসানোর নির্দেশ দিচ্ছিলেন দূর থেকে ।

হ্যা , যা বসান হল তা লাল সূর্য , আগে বুঝিনি । ওটাই প্রথমবার, শহীদমিনারের ব্যাক গ্রাউনডে একটি লাল সূর্য স্থাপন হল । অনেকের সাথে আমিও ঐ সূর্য বসিয়েছিলাম ভাবতেই বুকটা গর্বে ভরে যায় ।

আমরা ফিরে এলাম । সবাই চলে গেল হলে, বাড়িতে । আমি ও কজন মিলে কলেজে । দীর্ঘ আড্ডা , মোল্লার দোকানে চা খাওয়া ইত্যাদি । রয়ে গেল কাজলদা আর আমি । রাত ১১ টায় হেটে টি এস সির দিকে রওয়ানা হলাম। আমাদের সামনেই অদুরে আরও কিছু লোক পাঞ্জাবি পায়জামা পরে হেটে যাচ্ছিলেন । কাজলদা বললেন তাড়াতাড়ি হেটে ওনাদের পিছু নিতে হবে না হলে অনেক দূর ঘুরে আসতে হবে। কি জ্বালা ! কিন্তু ওরা কারা? ওদের মধ্যে বিচারপতি কামালউদ্দিন আছেন । তাই করলাম যা কাজলদা বলেছিল । চারিদিকে ফাঁকা, হাহাকার । পুলিশ বিচারপতি কামালউদ্দিন কে আটকে দিলো । বলল এখান দিয়ে যাওয়া যাবেনা , গোরস্থান ঘুরে আসতে হবে । কামালউদ্দিন মানুষের অধিকার ও জরুরী যাতায়াত বিষয়ে উচ্চকণ্ঠে তর্ক করলেন । এবার বললেন আমি বিচারপতি কামালউদ্দিন , এখান দিয়ে যাবো , পারলে ঠেকান । পুলিশের বোধোদয় হল । একজন সার্জেন্ট ওয়াকি টকি তে উপরে আলাপ করলেন এবং ছেড়ে দিলেন , ক্ষমা ও চাইলেন । পুলিশ ওনাকে এগিয়ে দিতে চাইল কিন্তু বিচারপতি বললেন চাইলেত আমার গাড়ি ও পুলিশ নিয়ে আসতে পারতাম, আসিনি , হেটেই এলাম বাসা থেকে। আমরা সার্থকভাবে বিচারপতির সঙ্গী সাথী ভাব দেখিয়ে বুক চিতিয়ে চললাম । ওনার পিছ ছাড়িনি যদি পুলিশ আবার ধরে আর বলে যান গোরস্থান ঘুরে আসুন ।
চারিদিকে ফ্লাড লাইটের বন্যা । সূর্য টাকে অদ্ভুত উজ্জ্বল লাগছে । হটাৎ মিলিটারি হাজির হয়ে সবাইকে সরিয়ে দিতে লাগলো হুইসেল বাজিয়ে । আমরা ভুগোল বিভাগের ফুটপাথে দাঁড়ালাম । চারিদিক থমথমে নিরবতা । সাইরেন বাজিয়ে বিবিধ আলো জালিয়ে এলেন জেনারেল জিয়া । ঠিক ১২.০১ মিনিটে তিনি মাল্য দান করলেন । গান বাজল এবং জিয়া চলে গেলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি সি ও শিক্ষকরা ফুল নিয়ে এগিয়ে এলেন । ওরা চলে যাবার সাথে সাথে চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ল তরুন, যুবকরা । ক্যাডেটরা যে নিরাপত্তা বেষ্টনী করেছিল তা উধাও হয়ে গেল । মালা, ব্যানার আর জিয়া, মুজিব ,ভাসানির ছবি নিয়ে তরতর করে ছেলেরা বেয়ে উঠলো মিনারের শিক ধরে উপরে । বান্দর থেকে যে এরা বিবর্তিত হয়েছে তাতে আমার আর অবিশ্বাস রইল না। পুরো মিনার ঢাকা পড়ল মালা, ব্যানার আর ছবিতে । মাইকে বেজে চলছে সেই বিখ্যাত গান ---- আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ---। কাজলদা বলল চলো আমরা যাই । হ্যা খুব ক্লান্ত আমি , ঘুম পাচ্ছে । কাল সকালে হলের মিছিলে আসতে হবে মালা দিতে । কেন্দ্রীয় শহীদ মিনারে আমার প্রথম অভিযাত্রা এভাবেই শেষ হল । বাকী রাত হলের সামনে দিয়ে বিরতিহীন ভাবে মানুষের চলাচল কারন আমাদের হল ঠিক আজিমপুর গোরস্থানের উলটো দিকে যেখানে পুলিশ বিচারপতি ও আমাদের জোর করে পাঠাতে চাইছিল । ওদের কণ্ঠে ছিল ভাষা শহীদদের গান আর গোরস্থানের ভিতরে বিশাল শোভাযাত্রা । ওদের পদচারনায় আর কণ্ঠে ছিলোনা কোনো ক্লান্তি , ওরা সদা সজীব সেই ভোর ৫টায়ও।
মায়ের ভাষার প্রতি কি ভালবাসা বাঙ্গালীর ।
বিখ্যাত সেই উক্তি “যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী , সেসব কাহার জন্ম নির্ণয় না জানি”।।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×