পর পর দু`বার গণ ধর্ষিত হওয়ার পর নিজের বাবার হাতেই ফের ধর্ষণের শিকার হল হরিয়াণার এক স্কুলছাত্রী। দিল্লি থেকে এক ঘণ্টারও কম দূরত্বে অবস্থিত সোনেপাতের এই কিশোরী পুলিসকে তার উপর ঘটে যাওয়া নৃশংস এই অত্যাচারের কথা জানায়। অভিযোগ এতই ভয়াবহ যে শুনলে কেঁপে উঠবে যে কোনো মানুষের মন। নিগৃহীতা কিশোরীর বয়ানে জানা গেছে তার গ্রামেরই একদল তরুণ গত দু`মাসে দু`বার ধর্ষণ করে তাকে। কিন্তু এখানেই শেষ নয়। মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তরা সবাই গ্রেফতার হওয়ার পরেও আতঙ্ক শেষ হল না। ঘরের চৌহদ্দীর মধ্যেই তার উপর নেমে এলো যৌন নির্যাতনের অভিশাপ। দিনের পর দিন নিজের বাবার বিকৃত যৌন লালসার শিকার হতে হল তাকে। অভিযোগ, ওই কিশোরীর বাবা নিজের মেয়েকেই ধর্ষণ করেছে প্রতিনিয়ত। মেয়েটি তার বয়ানে জানিয়েছে গত বছরের সেপ্টেম্বরে বাবা তাকে ধর্ষণ করে। “বাবা বলেছিল কারোর কাছে মুখ খুললেই আমাকে খুন করবে। আমি পড়াশোনা করতে চাই। কিন্তু আমার বাবা আমাকে যৌন পেশা গ্রহণ করতে বাধ্য করছে। দয়া করে আমাকে বাঁচান।“ পুলিসের কাছে করুণ আর্তি করেছে অসহায় ওই কিশোরী। স্থানীয় একটি এনজিও মেয়েটিকে পুলিসের কাছে নিয়ে এলে তার ঘটনা প্রকাশ্যে আসে। মেয়েটি জানিয়েছে সে আর বাড়ি ফিরে যেতে চায় না। নিগৃহীতা কিশোরীর বাবাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। “আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি আর বাবার সঙ্গে থাকতে চাই না। ওই লোকটার শাস্তি হওয়া উচিৎ। আমি বিচার চাই।“ পুলিসকে খোলা চিঠতে দাবি জানিয়েছে ওই স্কুল ছাত্রী। মেয়েটি আপাতত ওই এনজিও-টির তত্ত্বাবধানে রয়েছে। মেয়েটির মা জানিয়েছেন তাঁর বাড়ির চৌহদ্দির মধ্যে এই নৃশংস ঘটনার কথা আগে থেকে কিছুই টের পাননি। তিনি জানিয়েছেন তাঁর মেয়ে এই বিষয়ে তাঁকে আগে কিছুই জানায়নি। এখনই মেয়ের মুখ থেকে এই ভয়াবহ অভিজ্ঞতা জানতে পেরেছেন তিনি। স্বামীর যথোপযুক্ত কঠোরতম শাস্তির দাবি করেছেন ওই ভদ্রমহিলাও। সূত্র: ২৪ ঘন্টা
'গুন্ডে' , ইন্ডিয়ান ভার্সন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।