somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মর্মান্তিক !!!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে দক্ষিণ চীন সাগরে কয়েকটি দেশ অভিযান চালাচ্ছে। বিমান ও জাহাজ দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এই তল্লাশি চালাচ্ছে। এ অভিযানের নেতৃত্বে রয়েছে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন ও সিঙ্গাপুর।
এর আগে দুই শতাধিক যাত্রী ও ক্রু নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি নিখোঁজ হয়। বিমানটি বিধ্বস্ত হয়ে দক্ষিণ চীন সাগরে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিমান বিধ্বস্ত হওয়ার খবর অস্বীকার করেছে মালয়েশিয়া।
ভিয়েতনাম নৌবাহিনীর একজন পদস্থ কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে সাগরে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে নৌযান নিয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভিয়েতনাম নৌবাহিনীর ওই কর্মকর্তা কীভাবে এই তথ্য জানলেন, তা স্পষ্ট নয়। নৌবাহিনীর ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

চীন ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা হয়নি।
বিমানে থাকা যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটা ৪০ মিনিট থেকে ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। বোয়িং বি৭৭৭-২০০ বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় আজ সকাল সাড়ে ছয়টায় বিমানটির বেইজিংয়ে অবতরণের কথা ছিল।
বিবৃতিতে মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, আমরা গভীরভাবে মর্মাহত যে ফ্লাইট এমএইচ৩৭০-এর সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়েছি। বিমানটি রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছাড়ে। কুয়ালালামপুর ছাড়ার দুই ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়।
এর আগে ভিয়েতনাম সরকারের একটি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ভিয়েতনামের দক্ষিণাঞ্চল থেকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভিয়েতনামের আকাশে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি চীন-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি চীনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও করেনি। চীনের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, চীনের ভূখণ্ড বা জলসীমায় বিমান বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে যাত্রী হিসেবে চীনের ১৫২ জন, মালয়েশিয়ার ৩৮ জন, ইন্দোনেশিয়ার ১২ জন, অস্ট্রেলিয়ার সাতজন, যুক্তরাষ্ট্রের তিনজন, ফ্রান্সের তিনজন, নিউজিল্যান্ডের দুজন, ইউক্রেনের দুজন, কানাডার দুজন, ইতালির একজন, তাইওয়ানের একজন, নেদারল্যান্ডসের একজন ও অস্ট্রিয়ার একজন নাগরিক ছিলেন। এ ছাড়া যাত্রীদের সঙ্গে একটি মার্কিন ও একটি চীনা শিশুও ছিল।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×