somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যুটকেস সমাচার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ঘোরতর সংসারি একজন মানুষ। সংসারে থাকার নিরন্তর প্রচেষ্টাই আমাকে মাঝে মাঝে সংসারের বাইরে ঠেলে দেয়। শুক্রবারের কথাই ধরা যাক। বাংসারেতে কয়েকদিন ফুরফুরে মেজাজে কাটিয়ে বঊ বাচ্চার সাথে বাসায় ঢুকলাম। কাকা চাচীর ( থাইল্যান্ডে এক কাকার বাসায় ঊঠেছি) যত্নের শেষ নেই। আমাদের নাস্তা খাইয়ে চাচী রওনা হলেন তাঁর এক শিক্ষকের ফিউনারেলে। সিডনি শেল্ডনের উইন্ড মিলস অব দ্য গডস নিয় আমি আধ শোয়া হলাম বিছানায়।
বড় মেয়ে বললো, বাবা আমাদের স্যুটকেস?
-মাকে জিগ্যেস কর।
বউ উকি দিলো মেয়ের পেছন থেকে, ‘তুমি স্যুটকেস নামাওনি?’
আমি অবাক। কেন তোমরা না আমার আগে নামলা গাড়ি থেকে?
-হ্যা সে জন্যেই তো স্যুটকেস তুমি নামাবা, আর পেছনে রাখছিলাও তো তুমি। বুঝলাম ড্রাইভারের সাথে কথা বলতে বলতে স্যুটকেস ছাড়াই নেমে গিয়েছি। নিজের উপর নিজেই রেগে গেলাম। বাড়িতে আমি সংখ্যা লঘু। জানি ফোঁস করলেই শেষ, তার পরেও ক্ষীণ গলায় আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে বললাম ‘তোমরা তিন তিন জন মানুষ আমাকে মনে করিয়ে দিবানা?’ সাথে সাথে ত্রিমুখী আক্রমণের মাঝে পড়লাম। ছোট মেয়ে বলল, তোমার তো কোন কিছুই মনে থাকে না। বড় মেয়ে বলল বাবা য়ু আর গেটিং ওল্ড। বউ বলল, সবই আমার দোষ। বিপদ দেখে কাকাকে জানালাম। গড়ির নম্বর মনে আছে কীনা, সহ নানান কথা জানতে চাইলেন কাকা। আমি নানা ভাবে না, না বলে গেলাম। উনি হতাশ হয়ে বললেন তোমার চাচী আসুক তিনি যেহেতু এদেশের মানুষ, কিছু একটা বুদ্ধি বের করে ফেলবেন।আমি বললাম এই কথা চাচীকে জানাবার দরকার নেই। মেয়েদের বললাম তোমরা জামা কাপড় বদলাচ্ছো না কেন? উত্তর দিল তাদের মা, জামা কাপড় তো সব স্যুট কেসে। সবার মন খারাপ দেখে দু’টি কাগজ মেয়েদের সামনে রেখে একটি ধরতে বললাম। বড় মেয়ে একটি কাগজ ধরলে বললাম,লটারি করে দেখলাম, সোমবারের আগেই পাওয়া যাবে স্যুটকেস।
পরদিন আমাদের সুপানপুরি যাবার ক্কথা। সকালে চাচী একটি টিশার্ট নিয়ে হাজির হলেন। বললেন ওখানে অনেক গরম।এই টা পাতলা আছে এইটা পরে যেও। একটু পরে দেখি তিনি আমাদের সবাইকেই নানান ছুতায় জামা কাপড় দিয়েছেন। ব্রেক ফার্স্ট টেবিলে কাকার দিকে তাকালে তিনি বললেন আমি কিছু বলিনি, পান (পান চাচীর রাধুনী) বলে দিয়েছে, পরে তোমার চাচী পুলিশের মাধ্যমে সকল ট্যাক্িস কোমাপানিকে রেডিও মেসেজ দিয়েছেন।
আমি বললাম, চেষ্টা করতে তো ক্ষতি নেই। রাতের বেলা মেয়েরা বলল, বাবা তোমার লটারিটা মনে হয় সত্যি নয়। আর মাত্র একদিন আছে। কেউ তো ফোনও করলো না। বললাম এখনও তো একদিন বাকী। আমার মন বললো মেয়েদের সাথে এ ধরণের ধাপ্পাবাজি ঠিক নয়।

আজ বাজারে বেরিয়েছিলাম, শূন্য স্থান্ পুরণের লক্ষে। কাপড় জামা শেষ স্যুটকেসের দরদাম করছি তখন খবর এলো স্যুট কেসটা ফেরত পাওয়া গেছে। বুঝলাম চাচীর ম্যজিকে কাজ হয়েছে। দুই মেয়ে লাফিয়ে ঊঠলো, বাবা বলেছিলো না সোমবারের আগেই পাওয়া যাবে! আমার প্রতি ওদের আস্থা দেখে চোখ ভিজে এলো। ওদের সাথে আর মিথ্যা বলা যাবে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×