somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনারেলদের সাথে ১

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেনারেল শব্দটি খুব কনফিউজিং । অনেকে বলেন এই শব্দটি একা থাকলে সাধারণ, অন্যের সাথে থাকলে অসাধারণ। জেনারেল মুস্তাফিজ জেনারেল হবার আগ পর্যন্ত আমিও এই ধারণার সাথে একমত পোষণ করতাম। কারণ তখন পর্যন্ত আমরা মেজর ছাড়া জেনারেল দেখেছি শুধু মাত্র সেনা প্রধানকে, তাও সাথে লেফটেন্যান্ট। সামরিক বাহিনীর বাইরে জেনারেল শব্দটির অবস্থা আরও জটিল। একা সাধারণ, আগে সাধারণ (জেনেরাল সেক্রেটারি্)‌ পরে মহা (সেক্রেটারি জেনারেল)। এর ব্যাতিক্রম আছে ম্যানেজারের ক্ষেত্রে আগে বসেও তিনি মহাব্যবস্থাপক।তবে এই পাঁচালির জন্যে আমি এই পোষ্ট লিখতে বসিনি। বাংলা একাডেমী ডিকশনারীতে এই শব্দটির তিনটি অর্থ দেওয়া আছে। আমি তৃতীয় অর্থ অর্থাৎ সামরিক বাহিনীতে ফিল্ড মার্শালের পরের পদবীটির কথা বলার জন্যে এই পোষ্টটি লিখছি। সিনিয়ার অফিসাররা আমার ধৃষ্টতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কারণ তাঁরা প্রশ্ন করতে যত পছন্দ করেন উত্তর দিতে অতটা পছন্দ করেন না। তবুও আমি এই লেখাটা লিখে যেতে চাই। কারণ সাধারণ মানুষদের এই সব অসাধারণ মানুষ সম্পর্কে ব্যপক কৌতুহল।

আমার দেখা প্রথম জেনারেল হলেন মেজর জেনারেল জিয়াঊর রহমান (আমি জেনে বুঝেই লিখছি, আমি যখন তাঁকে প্রথম দেখি তখন তিনি মেজর জেনারেল), তাঁকে এক দুই বারের জন্যে দূর থেকে দেখেছি। তাই তাঁর সম্পরকে এখনই কিছু বলছি না। দ্বিতীয় হচ্ছেন মেজর জেনারেল এরশাদ, তাঁকে বাংলাদেশের সবাই চেনে। আমি শুধু একটি কথা বলি, তিনি যখন ক্যাডেট কলেজের গভর্নিং চেয়ারম্যান, তখন তাঁর আপন ভাগ্নেকে শৃংখলা ভঙ্গের দায়ে আমাদের ক্যাডেট কলেজ থেকে বের করে দেওয়া হয়। তিনি প্রভাব খাটিয়ে ভাগ্নেকে কলেজে ফিরিয়ে আনেন নি। (নষ্ট রাজনীতি একজন নীতিবান সেনানায়ককে একজন নীতিহীন মানুষে পরিণত করেছে।)
এর পর দেখা হলো মেজর জেনারেল আব্দুর রহমানের সাথে। তিনি তখন যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি। আমাদের কলেজে এসেছেন প্রীতি ক্রিকেট খেলতে। আমি ফিল্ডিং করতাম গালি আর পয়েন্টের মাঝামাঝি কোন এক জায়গায়। প্রথম বলটি অফ স্ট্যাম্পে ছিলো, উনি প্রচন্ড জোরে মারলেন। আমার হাতের সামনে ড্রপ খেয়ে পায়ের ফাঁক দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। বল করেছিলো সম্ভবত হুমায়ুন কবীর ( এখন বি আইএস এর শিক্ষক), তার দৃষ্টিতে ভষ্ম হলাম। পরের বলে জেনারেল সাহেব ডিফেন্স করতে গিয়ে আলতো ক্যাচ তুলে দিলেন আমার হাতে। অন্যান্য খেলায় ক্যাচ ধরার পর দর্শকদের যে উল্লাস চোখে পড়তো, তেমন কিছু দেখলাম না। শিক্ষকরা যেদিকে বসতেন সেদিক থেকে হাত তালি
শুরু হলেও হঠাতই যেন ছন্দ পতন হলো। সবচে কষ্ট পেলাম আম্পায়ারের দিকে তাকিয়ে। তর্জনী উঠিয়েই যেন তিনি বিমূঢ় হয়ে পড়েছেন। চেহারা দেখে মনে হচ্ছে অপরাধী আঙুলটিকে তিনি ক্ষমা করতে পারছেন, না। জেনারেল কিন্তু স্বাভাবিক ভাবেই প্যাভেলিয়ানের পথ ধরেছেন। হঠাত ভিআইপি টেন্টের মনোভাব বুঝতে পেরে, টিম ক্যাপ্টেন মিজান জেনারেলের দিকে দৌড়েগিয়ে বললো, স্যার ইট ও’জ এ বাম্প ক্যাচ, ইউ আর নট আউট। জেনারেল হাসি মুখে তার দিকে তাকিয়ে বললেন, ক্যাপ্টেন, ইটস ওনলি এ গেইম এন্ড আই নো হাউ টু প্লে ইট। তারপর আবার হাটা ধরলেন প্যাভালিয়নের পথে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×