জি,পি, এ ফাইভ পেয়েছি, জি,পি, এ ফাইভ পেয়েছি
এবার রুখবে আমায় কে?
ন্যাশনালতে এডমিশন!! প্রশ্নই ওঠে না,
পাবলিকে? এটা নিয়ে একটু ভাবছি-তবে,
বাবা রাজী হলেই ডিগ্রিটা ইউ.কে থেকে আনবো বলে ভেবে রেখেছি।
অবশেষে মায়ের কাঁদোয়- পাবলিকটা নিলাম বেছে,
পরীক্ষার প্রশ্ন পেতেই-কপাল উঠলো চড়কগাছে,
এতো টু’য়ের প্রশ্ন!!!
জাতীয় শহীদ মিনার কোথায়? এত্তো... সহজ প্রশ্ন!!!
মিরপুরে-মেরে দিলাম টিক।
বীরশ্রেষ্ঠ? দশজন এটাও নাকি প্রশ্ন!
ফল এল, নামের পাশে এফ
আমার মত হাজার দু’য়েক হলাম এক জোট,
এ ফল মানি না, মানব না-
আবার দিতে হবে সুযোগ।
এটাই হল এখনকার পড়ালেখার-
অতি আসল-রুপ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


