somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বল পররাষ্ট্রনীতি বাংলাদেশকে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: গুগল মারফত।

একটি রাষ্ট্রের অস্তিত্ব অনেকটা নির্ভর করে তাঁর পররাষ্ট্রনীতি কিভাবে হচ্ছে তাঁর উপর, অন্যের রাষ্ট্রের সাথে আমার কি ধরণের সম্পর্ক থাকবে তা সঠিকভাবে নির্নয় না করে চললে পুরো জাতিকে তাঁর খেসারত দিতে হয়। ক্ষমতার আশ্বাসে পরারাষ্ট্রনীতি ঠিক করলে তা জাতিকে কত ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে পারে তা মনে হয় বাংলাদেশ খুব শ্রীঘ্রই টের পাবে।

কয়েকমাস আগে যখন আসামে এনআরসি করা হল যেখানে উনিশ লাখ লোক তাদের নাগরিকত্ব হারালো তখন এই ব্লগে অনেকে দৃঢ়তার সাথে বলেছিল এই সব নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করাবে ভারত তখন কিছু চেতনাধারী ফলোও করে প্রচার করল এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে কোন সমস্যা হবে না অথচ তিন মাস না যেতেই অনুপ্রবেশ শুরু হয়েছে।

বাংলাদেশ সরকার ঐ সময় যদি জোরালোভাবে প্রতিবাদ করত তাঁরা কোন সময় বাংলাদেশের নাগরিক ছিল না তাহলে আমাদের অবস্থান পরিস্কার হত কিন্তু র্দূভাগ্যের বিষয় আমাদের সরকার ভারত শব্দ শুনলেই যেন নুয়ে পড়ে। শক্ত ভিত না থাকলে মজবুত বাড়ি করা সম্ভব নয় তেমনি সরকার গনতান্ত্রিকভাবে নির্বাচিত না হয়ে আসলে তাদের মেরুদন্ড খুব সোজা থাকে না, তাদের ক্ষমতা যে একদম নেই তা নয় যত হম্বি-তম্বি এদেশের আমজনতার সাথে।

রোহিঙ্গা সমস্যা ঝুলে আসে সঠিক পরিকল্পনা মাফিক আন্তর্জাতিক লবিং না করার কারণে। গাম্বিয়ার মত দেশ যখন মামলা করল তখন আমাদের সরকারের উচিত ছিল আন্তর্জাতিক আরো কিছু রাষ্ট্রকে এই মামলায় শরীক করা অন্তত বিশ্ব মিডিয়া ভালভাবে প্রচার পেত আমরা একটি সমাধানের পথ পেলেও পেতে পারতাম কিন্তু নিশ্চুপ নীতি গ্রহণ করেছে আমাদের সরকার। প্রয়োজনে পেঁয়াজ যেমন পাকিস্থান থেকে আমদানি করেছি দেশের প্রয়োজনে আমাদের শত্রু দেশের সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয়।

খুবই জলদি যদি আমাদের পরারাষ্ট্রনীতি নির্ভূল করা সম্ভব না হয় তাহলে আমাদের এই দুর্বল নীতি খুব জলদি আমাদের ভয়বাহ অবস্থায় নিয়ে যাবে। সবশেষ একটি কথা যারা চেতনার বড়ি খেয়ে এখনো আবোল-তাবোল বকছেন তাদের বলছি মনে রাখবেন বাজারে আগুন লাগলে দেবালয় কিন্তু সেই আগুনে পুড়ে যায়।

বিশেষ আকর্ষণ: গুজবে কান দিবেন না, উন্মুক্ত প্রযুক্তির যুগে সত্য-মিথ্যা যাচাই করা সহজ তাই আগে যাচাই করুন তারপর তা প্রচার করুন।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×