somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কৃষিকে বাঁচাতে হবে। আমাদের প্রয়োজনেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে বাম্পার আলুর ফলনে হতাশ কৃষক। খুব সম্ভবত,
আমদানিকারক প্রতিষ্ঠান ও বহুজাতিক বীজ/সার কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি নীল নকশার অংশ এটা। তাঁরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কিনে ফেলেছে। কারণ, একটা ফসল ফলিয়ে কৃষক যদি তাঁর ন্যায্য দাম না পায় তাহলে পরবর্তি বছর কৃষকেরা আর সেই ফসল করবেনা। এই সুযোগটা নিবে কিছু অসাধু আমদানিকারক।
আমাদের দেশে কৃষিতে কোন সমন্বয়ই নাই। বাংলাদেশে কৃষি মন্ত্রনালয় নামে আলাদা একটা মন্ত্রনালয় আছে। নানান এনজিও সহ অনেক প্রতিষ্ঠান কৃষকের নাম ভাঙিয়ে চলছে। কাজের কাজ কিছুই হচ্ছেনা।
সেই প্রতিষ্ঠানগুলোর উচিৎ ছিল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের কৃষকদের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করা। এই অঞ্চলে এতটুকু জমিতে হবে আলুর চাষ, এতটুকু জমিতে হবে সবজি চাষ। আরেক অঞ্চলে হবে ধান চাষ। আরেক অঞ্চলে গম চাষ।
এর ফলে দেশের খাদ্য উৎপাদন চক্রে বিশৃংখলা সৃষ্টি হতনা। খাদ্যের দাম থাকত হাতের নাগালে। কৃষকও তাঁর ন্যায্য দাম পেত। দেশও খাদ্যশষ্যের জন্য অন্যকোন দেশের মুখাপেক্ষি হতে হতনা।

এর জন্যে সরকারকেই কৃষকের পাশে দাঁড়াতে হবে। কৃষিতে সমন্বয় ফিরিয়ে আনতে হবে। বীজ, সার, কীটনাশক এই তিনটা জিনিষের নিয়ন্ত্রন সরকারের হাতে রাখতে হবে। (কারণ বহুজাতিক বীজ কোম্পানিগুলো ব্যবসা করতে এসেছে। জনসেবা নয়। তাঁরা চাইবে যেকোন উপায়ে কৃষকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে। নিম্ন-মানের বীজ দিয়ে হলেও। যেমন, বাংলাদেশে যেই আলুর বাম্পার ফলন হয়েছে বলে শুনা যাচ্ছে সে আলু বিশ্বের অন্যান্য দেশে গবাদি-পশুর খাদ্যের জন্য উৎপাদন করে! মানুষের খাদ্যের জন্য চাষ করা হয় পুষ্টিমানের দিক বিবেচনায় অন্যজাতের আলু। অথচ, বীজ কোম্পানিগুলো সেই নিম্ন মানের গবাদি-পশুর খাদ্য আলুর বীজই কৃষকের হাতে তুলে দিয়েছিল চড়া দামে।)


আরও একটা জিনিষ করতে হবে তা হল, অঞ্চল ভেদে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ সরবরাহ করবে সরকার। কোন কারণে যদি কৃষকের ফসল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সরকার সেই কৃষককে ক্ষতিপূরণ দেবে। অথবা অল্প প্রিমিয়ামে ইনসোরেন্স এর ব্যবস্থাও করে দিতে পারে।
কৃষকদের বাঁচাতে হবে । কৃষিকে বাঁচাতে হবে। না হলে আমাদের দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×