somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন,দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করি।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায় বাসায় ফিরতেছি!রাস্তাটাকে সংক্ষিপ্ত করার জন্য ভিতরের একটি গলি দিয়ে যাচ্ছিলাম।হঠাৎ দুইজন পুলিশ বাঁশি ফুঁকিয়ে দাঁড়াতে বললেন!আমি ষ্ট্যাচুর মত দাঁড়িয়ে গেলাম।

একজন এসে প্রশ্ন করল,কোথায় যাবেন?
জবাবে বললাম,বাসায় যাব!
আর একজন প্রশ্ন করল,কোথায় আপনার বাসা?
জবাবে বললাম,এইতো সামনের মূল রাস্তাটা পেরিয়ে আরও দশ মিনিট হাটলে আমার বাসা!

একজন বলল,আপনার কাছে পাশ আছে?এটা নিয়ন্ত্রিত এলাকা!এর ভিতর দিয়ে যেতে হলে পাশ লাগবে!
আমি মনটা খারাপ করে পিছনে হাটা শুরু করলাম!তখন আমাকে পাশ কাটিয়ে আরও কয়েকজন ঐ পথ দিয়ে গেল।সেই দৃশ্য দেখে,আমি আবারও পুলিশ বাবুদের স্মরনাপন্য হলাম!

গলাটা করুন করে বললাম,ভাই এই রাস্তা দিয়ে যেতে না পারলে আমাকে আরও কিলো খানেক রাস্তা ঘুরে আসতে হবে!পুলিশবাবু সুযোগ বুঝে বলল,এ পথ দিয়ে যেতে হলে টাকা লাগবে(!)আমি পুরাই মাননীয় স্পীকার হয়ে গেলাম!

বললাম,কত টাকা?
একজন আগ্রহ নিয়ে বলল,বেশি না!বিশ টাকা লাগবে(!)
আমি বললাম,সর্বনাশ!দৃষ্টিভঙ্গি আর চাহিদা এতো নিম্ন হলে এ জাতি উন্নতি করবে কিরে!এবার তারা দাঁত বের করে হাসতেছিল!আমি বললাম,হায়রে বাংলাদেশ!একথা বলে পিছন ফিরে হাটা শুরু করলাম!

বেশ কিছুদিন আগের কথা!তখনও রংপুরে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় নি।আমরা কয়েকজন বন্ধু মিঠাপুকুর থানার সামনে মাঝে মাঝে আড্ডা দিতাম!

একদিন থানার সামনে পুলিশের বেশ জটলা!আমরা ভাবলাম,হয়তো কোন ঝামেলা হয়েছে।একটু পর পুলিশরা সিগনাল দিয়ে একটি বাস থামালো!বাসটি তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করল।
পরের দিন পত্রিকায় দেখলাম,রংপুরের মিঠাপুকুরে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার।বাকী ২০ বোতল গেল কোথায়?

নিজামউদ্দিন আউলিয়া নামের এক বুজুর্গের কথা,আমরা প্রায় শুনে থাকি!তাঁকে নিয়ে একটি গানও আছে!“দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো”।গানের লিংকঃhttps://www.youtube.com/watch?v=Iqta04Na-LU

নিজামউদ্দিন সাহেবের আউলিয়া হবার পিছনে একটি ঘটনা,প্রায় লোকমুখে শোনা যায়।নিজামউদ্দিন মূলত ছিলেন একজন ডাকাত!সবাই তাকে নিজাম ডাকাত বলে চিনত।একদিন নিজামউদ্দিন তাঁর বউকে বললেন,আমি যে ডাকাতি করে তোমার এবং তোমার সন্তানদের ভরন পোষন করছি,তোমরা কি এই ডাকাতির পাপের ভাগ নিবে না? নিজামউদ্দিনের বউ বললেন,আমাদের ভরন পোষনের দায়িত্ব তোমার!তুমি কোথায় থেকে উপার্জন করতেছো সেটা তো আমাদের দেখার বিষয় নয়।আর তোমার পাপের ভাগও আমরা নিতে পারবো না।তারপর নিজাম ডাকাত,ডাকাতি ছেড়ে দিয়ে বাগদাদ রওয়ানা হয়ে যান।এবং সেখানে এক সূফির সাহচর্যে এসে নিজামউদ্দিন আউলিয়ায় পরিনত হন।

আজকে আপনি যে বউয়ের সুখের জন্য ঘুস খাচ্ছেন,সেই বউ আপনার কবরের আজাবের ভাগ গ্রহন করবে না।যে সন্তাদের জন্য ঘুস খাচ্ছেন,তারাও আপনার কৃতকর্মের ভার বহন করবে না।হয়তো বেঁচে থাকতেই আপনার বৃদ্ধ বয়সের আশ্রয় হবে,বৃদ্ধাশ্রম!

তাই আসুন,আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করবার চেষ্ঠা করি।বেঁচে থাকতে আমাদের কি কি প্রয়োজন,এমন করে না ভাবি!বরঞ্জ আমরা ভাবি,কি কি না হলেও আমরা বেঁচে থাকতে পারবো!এতেই প্রকৃত কল্যান নিহিত।কারন পৃথিবীতে যার সম্পদ কম, আল্লাহপাকের কাছে তার হিসাবও কম।

আল্লাহপাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×