ফেইসবুকের মাধ্যমে আসামি গ্রেপ্তার!
২৯ শে জুলাই, ২০১০ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফিলিপাইনের পুলিশ ফেইসবুকের মাধ্যমে সম্প্রতি এক অপরাধীকে গ্রেপ্তার করেছে। তিনজন বিদেশিসহ নয়জনকে খুনের আসামি মার্ক ডিজন নামের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর থেকে। শহরের পুলিশের প্রধান ডেনিলো বাতিস্তা বলেন, ডিজনের একটি ফেইসবুক ঠিকানা রয়েছে, যার সূত্র ধরেই তাঁকে আটক করা হয়েছে। তবে এক্ষেত্রে ডিজনের সাবেক এক মেয়েবন্ধুর সঙ্গে তাঁর বেশ কিছু ছবি ফেইসবুকে প্রকাশিত ছিল, যা তাঁকে ধরার ক্ষেত্রে সাহায্য করেছে পুলিশকে। পরপর বেশ কয়েকটি খুন করার পর ডিজন নিজের ফেইসবুক ঠিকানাটি ব্যবহার প্রায় বন্ধ করে দিয়েছিলেন। তবে তাঁর মেয়েবন্ধুর সঙ্গে তাঁর তোলা ছবি খুঁজে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং সব শেষে ধরা পড়েন ডিজন।
এ ছাড়াও ডিজন যাঁদের খুন করছেন, তাঁদের একজন আলবার্ট মিচেলের সঙ্গেও তাঁর বেশ কয়েকটি ছবি ফেসবুকে রয়েছে। এরপর যাঁদের সঙ্গে ডিজন ছবি তুলেছেন, তাঁদের ঠিকানা খুঁজে এ কাজে সাফল্য পায় পুলিশ। ডিজনের হাতে যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই ছিলেন অবসরপ্রাপ্ত এবং নিজ এলাকায় বেশ জনপ্রিয়। তবে ফেইসবুকের মাধ্যমে ছবি দেখে এ অপরাধীকে খুঁজে পাওয়া গেছে, যা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বড় একটি অর্জন বলে মানছে পুলিশ কর্তৃপক্ষ।
প্রথম আলো থেকে নেয়া হয়েছে।
ফেইসবুকের মাধ্যমে আসামি গ্রেপ্তার!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন