ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ, মন্ত্রীর অপসারন, শেষ মুহূর্তে এসে সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। কি হয়নাই পদ্মাসেতু পকল্প ঘিরে? এক পর্যায়ে প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম পদ্মা নামক কোন সেতুর।
অত্তান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ প্রকল্প পদ্মাসেতুর কাজ সম্পূর্ণরুপে শুরু হয়েছে।
নির্মাণ প্রতিষ্ঠান মেজর ব্রিজ পদ্মাপাড়ে বিশাল ইয়ার্ড নির্মাণ করেছে।
নদীশাসন আর সংযোগ সড়ক নির্মাণের কাজ আগেই শুরু হয়েছে। সয়েল টেস্টের কাজ সম্পন্নের পথে। ইতিমধ্যে মাওয়া ঘাট সরিয়ে নেওয়া হয়েছে। পদ্মাপাড়ে সেতু নির্মাণে প্রয়োজনীয় ভারী সব যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে।
এমনকি রেল লিংক নির্মাণ সম্পর্কিত অনিশ্চয়তা কেটে গেছে, জাইকার অর্থায়নে রেলসেতু নির্মাণ হবে।
ধন্যবাদ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ অন্যান্য সরকারি কলাকুশলীদের যাদের সাহসিকতার বিনিময়ে আমাদের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঅঞ্চল সহ সারা দেশের ১৬ কোটি মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



