তুরস্ক যখন কারনে অকারণে আশেপাশের দেশগুলোর কুর্দি বেসামরিক জনগনের ওপর হামলা চালিয়ে আসে তখন কিছুই হয় না। কিন্তু রাশিয়া যখন আইএস জঙ্গিদের ওপর হামলা চালাতে যেয়ে খারাপ আবহাওয়ার জন্য তুরস্কের আকাশে ঢুকে পরে তখন তাদের হুঁশ থাকে না।

আমেরিকা তথা পশ্চীমা এবং সৌদি তুর্কি ইত্যাদি জোট এতোদিন বলে এসেছে, তাঁরা সিরিয়ায় আই এস আই এল এর বিরুদ্ধে যুদ্ধ করছে। কিনুত, আমরা দেখেছি, ইনাদের কথিত 'সন্ত্রাশবিরোধী যুদ্ধের' মধ্যেই ই আই এস আই এল নিজেদের কে প্রতিষ্ঠিত করেছে এ অঞ্চলে।বর্তমানে, রাশিয়া আমেরিকান পন্থা থেকে বেড়িয়ে আই এস এর উপর চরম হামলা চালাচ্ছে ফলতঃ এরা প্রায় ই ধ্বংসের মুখে পড়েছে।
এমতাবস্থায়, আমেরিকা সহ তুর্কি, সৌদি এমনকি সাউদির ১০-১১ জন 'মুফতি' সহ রাশিয়ার এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিদিন বিবৃতি দিচ্ছে!
ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস খবর দিচ্ছে- স্থল অভিযান চালানোর জন্য রাশিয়া ১৫,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায়-সে অভিযানে সব সন্ত্রাসবাদ নির্মূল হবে আর সিরিয়ায় আগের শান্তি ফিরে আসবে। কাউকে হতে হবে না শরণার্থী অথবা ইউরোপে আশ্রয় নিতে গিয়ে লাশ হতে হবে না সাগরে ডুবে।
এখন আইএসের ওপর রাশিয়ার হামলায় তারা সকলে চিন্তিত কারন এতো সাধ করে আইএস গঠন করেছে তারা, বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করেছে এই জঙ্গি সংগঠনের পিছনে। আর এখন এদের উদ্দেশ্য হাসিল হবার পূর্বেই যদি তাদের এসব জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায় তবে তাদের এতো ইনভেস্টমেন্টের কি হবে?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




