মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বলেছে, রাশিয়ার হুমকি থেকে তুরস্ককে রক্ষা করতে এ তারা প্রস্তুত রয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে এ হুঁশিয়ারি দিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
ন্যাটো জোটের প্রধান স্টোলটেনবার্গ বলেন, “তুরস্কসহ সব মিত্র দেশকে রক্ষায় ন্যাটো প্রস্তুত রয়েছে। তুরস্কের ভেতরে ও দক্ষিণ সীমান্ত সেনা মোতায়েন করে জোট এরইমধ্যে সক্ষমতা ও প্রস্তুতি বাড়িয়েছে।” তিনি আরো বলেন, রাশিয়া যে বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টোলটেনবার্গ অভিযোগ করেন, সিরিয়ায় রুশ অভিযানের কারণে সংকট আরো বেড়ে গেছে।
উল্লেখ্য কিছু দিন পূর্বে এই জোট নাকি আই এস এর বিরুদ্ধে যুদ্ধ করছিল!! রাশিয়া তো আইএসের বিরুদ্ধে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন তাদের কথা শুনে মনে হচ্ছে আইএস নয় বরং রাশিয়াই তাদের বড় শত্রু !!! ইতিপূর্বে ন্যাটো কখনোই আইএসএর বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়নাই কিন্তু রাশিয়া এমন কি করল যে বর্তমানে রাশিয়াই তাদের একমাত্র শত্রু হিসেবে চিন্নিহিত হল??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


