হঠাৎ চোখে চোখ পড়তেই আমি মাথা নেড়ে তাকে ইশারা করলাম । গভীরপ্রেমে নিমজ্জিত কোন প্রেমিক অনেক লোকের সামনে তার প্রেমিকাকে যেভাবে আড়চোখে কাছে ডাকে, সেভাবে ।
সে আশেপাশে না তাকিয়ে সোজা আমার দিকে আসতে লাগল । আমি মুচকি হেসে উঠলাম । কাছে আসতেই তার দেহ থেকে অদ্ভুত অপরিচিত অথচ কেমন একটা সুবাস এসে আমার নাকে লাগল । আশ্চর্য! কোন ব্র্যান্ডের সুগন্ধি এটি? আগে তো কখনো শুকিনি ।
কাছে এসে সে আমায় বলল, "আমায় ডেকেছেন?"
অভ্যাসানুসারে আমি হাসতে লাগলাম। সে ভ্রু কুঁচকে উঠলো। আমি বললাম, কিছু লাগবে আপনার?
কপাল কুচঁকে সে উত্তর দিল, দুঃখিত! আমি আসলে বুঝতে পারিনি ।
রহস্যমাখা হাসি দিয়ে আমি বললাম, আমাকে বুঝি পছন্দ হয়নি? হা হা হা!
ঠিক প্রেমিকদের মত করে শুকনো হেসে সে উত্তর দিলো, “আপনি তো ভারি মিষ্টি করে হাসেন। কি চমৎকার আপনার চোখ। যে কারোরই পছন্দ হবে কিন্তু কি চাইবেন যেন বলছিলেন?"
আমি তখনই তার প্রেমে পড়ে গেলাম । এবং অজানা এক বিশ্বাস নিয়ে তার হাত ধরে বললাম, " দয়া করে আমায় এখান থেকে নিয়ে যান, আমি মরে যাচ্ছি ।"
পতিতার আড়ালে নিজেকে হঠাৎ করে আমার মানুষ মনে হতে লাগল ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


