somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল গেটস্ র কাছে খোলা চিঠি ......

৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[আমার কলিগের পাঠানো চিঠি। আমি সিসিতে ছিলাম তাই আপনাদেরকেও রাখলাম।]

প্রিয় বিল ভাই,

শুভেচ্ছা নিবেন। আশা করি ভাবিসহ ভালোই আছেন। বেশ কিছুদিন আগে আমি আপনার কোম্পানীর একটা সফ্টওয়্যার কিনেছি। কেনার পর থেকে এমন কিছু ঝামেলায় পরেছি যেসব ঝামেলায় অন্যরাও পড়ে বলে মনে হয়। কিন্তু তারা আপনাকে জানানোর উপায় না পেয়ে চুপচাপ মেনে নেয়। কিন্তু আমি আপনার ভাল চাই বলে সমস্যা গুলো তুলে ধরে চিঠি লিখলাম। যাতে পড়ের বার আরও ভাল সফটওয়্যার বাজারে বেচতে পারেন।

সমস্যা-১ : কম্পিউটারটা কেনার পর দেখলাম স্টার্ট বাটন থাকলেও কোন স্টপ বাটন নাই। তাই অনেক দিন স্টার্ট করার সাহস পাই নাই। চালু করলে যদি আর বন্ধ করতে না পারি এই ভয়ে। আপনার ইঞ্জিনিয়ারদের বলবেন যেন একটা স্টপ বাটনও লাগিয়ে দেয়।

সমস্যা-২: আরেক যায়গায় দেখলাম রান বলে একটা কথা আছে। রান শুনে সেদিন আমার বড় ছেলেটা গাবতলী থেকে যাত্রাবাড়ী দৌড়ে চলে গিয়েছিল। আমার প্রস্তাব হলো 'রান' না বলে 'সিট' বললেও তো বসে বসে কাজ করা যেত।

সমস্যা-৩: আপনার ফাইন্ড জিনিসটা কোন কাজেরই না। সেদিন আমার স্থীর চিরুনি হারিয়ে গেলে ফাইন্ড দিয়ে খুজে না পাওয়ায় আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। ব্যাপারটা একটু মাথায় রাখবেন।

সমস্যা-৪: আমার ছোট ছেলে মাইক্রোসফট ওয়ার্ড সব শিখে ফেলেছে। এখন ওর জন্য মাইক্রোসফট সেন্টেসটা খুবই জরুরি। সেটা যদি জলদি বাজারে নামাতেন তবে দেশে ইংরেজি শিক্ষিত জনসংখ্যার পরিমানটা আরো বেড়ে যেত।

সমস্যা-৫: আমি সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, ওয়েব ক্যাম, স্পিকার সবই কিনলাম কিন্তু মনিটরে শুধু মাই কম্পিউটার লেখা দেখায় কেন? মাই মাউস, মাই প্রিন্টার এগুলো কোথায় ? সবই নগদে কিনেছি বাকিগুলো কোথায়?

সমস্যা-৬: মাই পিকচার এ গিয়ে আমার কিংবা আপনার কারো ছবি দেখলাম না। ঘটনাটা কি?

সমস্যা-৭: মাইক্রোসফট অফিস বানালেন কিন্তু আমি তো কম্পিউটার বাসায় ব্যাবহার করি। তার জন্য কিছু একটা ভাবা উচিত বলে আমি মনে করি। দ্রুত 'মাইক্রোসফট হোম' বানান।

সমস্যা-৮: মাই রিসেন্ট ডকুমেন্ট দেখার ব্যবস্থা রেখেছেন কিন্তু মাই পাস্ট ডকুমেন্ট গুলোর খবর কি? পুরোন ডকুমেন্ট গুলোইতো আমার বেশি দরকার।

সমস্যা-৯: আপনার 'হিস্ট্রি' জিনিসিটাও ভালো না। সেদিন স্বাধীনতা যুদ্ধের হিস্ট্রিটা কোন ভাবেই বের করতে পারলাম না। একজন ভালো ইতিহাসের প্রফেসরকে নিয়োগ দিলেই পারেন।

সমস্যা-১০: মাই নেটওয়ার্ক প্লেসেস পাইলাম। কিন্তু ভাই কখনো 'মাই সিক্রেট প্লেস' জাতীয় কিছু দিয়েন না। গোপন বলে আর কিছু থাকবে না।

আজ আর নয়। আরো কিছু সমস্যা আছে। বাসার কাজের ছেলেটা বলেছে ও সেগুলো ঠিক করে দিতে পারবে। বড় সমস্যা চোখে পড়লে পড়ের চিঠিতে জানাবো।

আপনার একজন দুর দেশি হিতৈষী বন্ধু।

বি:দ্র: আপনার নামটা তো 'গেটস্' কিন্তু বেচতাছেন 'উইন্ডোজ' এটা একটা কথা হইল? জানালা বেচলে নামটাও মিলায়া রাখেন। আর নামের আগের বিলটা কি কারও কাছে পান, না বিলখেলাপীর কারণে রাষ্ট্রীয় উপাধি পাইছেন, জানালে খুশী হইতাম?


সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×