গত রাতে আমি, আমার মা আর আমার স্ত্রী এক রুমে মানে আমার রুমে ঘুমিয়ে ছিলাম। কারন মায়ের ঘরে ফ্যান ছিলো না। প্রচন্ড গরমে আমার মা আর আমার স্ত্রী ফ্লোরে আর আমি একা খাটে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাত ৩:৩০ টার দিকে আশে পাশের বাচ্চাদের কান্নার শব্দে আমার ঘুম ভাঙ্গে। জেগে দেখি মা আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে আর এক হাত দিয়ে আমার বুকের ঘাম মুছে দিচ্ছে। ঠিক বিদ্যুৎ আসার আগ পর্যন্ত মা এভাবেই বাতাস করে আমাকে ঘুম পাড়ালো আশে পাশের ফ্ল্যাটের অন্যান্য বাবুদের মতো। আশে পাশের ফ্ল্যাটের বাবুরা তখনো কাঁদছিলো প্রচন্ড গরমের যন্ত্রনায় কিন্তু আমি কাঁদিনি, আমি এক স্বর্গীয় মমতায় আছন্ন ছিলাম। মনে হচ্ছিলো আশে পাশে আমার চাইতে ছোট বাবু আর নাই। মা মনে মনে বিরবির করে বলছিলো সারাদিন অপিস করে রাতে একটু ঘুমাতে না পারলে কিভাবে বাঁচবে, আল্লা একটু আছান করেন .....।
ঠিক দুই দিন আগে মা, আমি আর আমার স্ত্রী এক সাথে খেতে বসেছি মায়ের খাওয়া শেষ, আমি তখনো খাচ্ছিলাম ঠিক সেই মুহুর্তে বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে মা পাশের রুম থেকে হাত পাখা এনে আমাকে বাতাস দেয়া শুরু করলো, এটা দেখে আমার স্ত্রী বলে উঠলো মা ছেলেকে এতো আদর করা লাগে ? মা তার বউকে উত্তর দিয়েছিলো তোমাকে এখন কিছু বলবো না তুমি মা হও তখন বলবো।
এই হলো আমার মা। সত্যি মর্ত্যে প্রতিটি মানুষের জন্য সৃষ্টি কর্তার সবচেয়ে মুল্যবান উপহার হলো তার মা। আমার মা আমাদের দুই ভাইয়ের জন্য যা করেছেন তা কোন দিন ভোলার নয়। এখন আমি মধ্য বয়সী কিন্তু মায়ের সেই ছোট্ট বাবুটি।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১৫