somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাচ তাঁরা হোটেলে আইসক্রীম খাওয়ার সখ হইলে সাবধান!

২০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কলিগ মুজাম্মেল হক বেতন ড্র করার জন্য এইচএসবিসি'র এটিএম কার্ড পেয়েছে। কার্ড অপারেটিংয়ের হেল্প চাইলে আমি তাকে বললাম আমার বাসার ওয়েতে কোথাও চেক করলে আমি হেল্প করতে পারবো। সেই মোতাবেক হোটেল সোনারগাঁওয়ের বুথটি নির্ধারীত হলো। ৬ আগস্ট শুক্রবার ৬টায় অফিস থেকে বেড়িয়ে চলে গেলাম সোনারগাঁওয়ে। বুথ থেকে সেলারি ড্র করার পর একটু ঘুরে দেখার উদ্দেশ্যে সোনারগাঁওয়ের ভেতরে হাটতে শুরু করলাম। ক্যাফে বাজারের সামনে গিয়ে দেখি সুন্দর করে চেয়ার টেবিল সাজানো আছে। ঢুকতেই সামনে একটি মেনু দেয়া আছে। আমরা মনোযোগ সহকারে মেনু পরলাম অবশেষে দেখলাম সবচাইতে কম মুল্যের খাবার হলো একটা হোমমেড আইসক্রীম। একটা আইসক্রীমের দুইটা স্কুপ দেয়া হবে যার মুল্য ২৩২/= টাকা।

আমরা সিদ্ধান্ত নিলাম সোনারগাঁওয়ে আসছি যেহেতু কিছু খেয়েই যাই বাসায় গিয়ে গল্প করা যাবে। সেই মোতাবেক একটা আইসক্রীমের দুই স্কুপ দুজনে ভাগ করে খাবো সিদ্ধান্ত নিলাম। কথামতো ভেতরে ঢুকতেই একজন মহিলা ওয়েট্রেস গুড ইভিনিং বলেই বসতে বললেন কিন্তু আমরা না বসে দাড়িয়েই কথা বলা শুরু করলাম। আমার কলিগ বলল দেখেন আমরা সোনারগাঁওয়ে খেয়েছি একথা বাসায় গিয়ে গল্প করবো এই উদ্দেশ্যে আপনাদের মেনুতে সবচেয়ে কম মুল্যের আইটেম হোম মেড আইসক্রীম খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু একটা আইসক্রীমের দুইটি স্কুপ আমাদেরকে দুইটি কাপে দিতে হবে। ওয়েট্রেস একটু হেসে বললেন ঠিক আছে স্যার বসেন। আমরা দুজন এককোনায় একটু আলো সমৃদ্ধ টেবিলে মুখোমুখি বসে গল্প শুরু করে দিলাম। একটু পরেই দেখি ওয়েট্রেস দুটি আইসক্রীম অর্থাৎ চারটি স্কুপ নিয়ে আমাদেরকে পরিবেশন করছেন। আমরা একে অপরের দিকে চোখাচোখি করে বললাম করলাম ম্যাডাম আমরা তো একটা আইসক্রীম চেয়েছিলাম। ওয়েট্রেস মুচকি হেসে বললেন অসুবিধা নেই আপনারা একটার বিল দিলেই হবে। আপনারা আমাদের হোটেলে প্রথম এসেছেন তাই অনার করা হলো। কথা শুনে আমরা তো অবাক এবং ওয়েট্রেসকে ধন্যবাদ জাতীয় অনেক কিছু দিয়ে একাকার। ওয়েট্রেস পানি দিতে চাইলে বললাম সেটার কি আবার বিল দিতে হবে বললো না আপনাদেরকে আমাদের হাউজ ওয়াটার দিচ্ছি কোন বিল দিতে হবে না।

আমরা খুব মজা করে আইসক্রীম খাচ্ছিলাম আর আইসক্রীমের গুনাগুন নিয়ে গল্প করছিলাম। যে দুটো আইসক্রীম আমরা খেয়েছি তাতে ফ্লেভার ছাড়া হুবুহু ইগলো আইসক্রীম পরিমানে কাপের চাইতে কম যার মুল্য হতে পারে ১৫X২= ৩০/= টাকা। দাম অনুপাতে আইসক্রীম দুটো আমাদের তৃপ্তি মেটাতে পারলো না। খাওয়া শেষ হওয়ার পরপরই আমাদের কাছে বিল চলে আসেলো ৩০০/= টাকার একটি আইসক্রীমের বিল। আইসক্রীমের মুল্য ২৩২ টাকা কিন্তু ভ্যাট, সার্ভিস চার্জ ও অন্যান্য মিলে ৩০০/= টাকা।

বিল পরিশোধ করে বেড়িয়ে দুজন বললাম ৩০ টাকার আইসক্রীমের মুল্য ৬০০/= টাকা ভাগ্যগুনে বিল দিলাম ৩০০/= টাকা। আল্লায় যেন আর কোনদিন পাঁচ তারা হোটেলে আইসক্রীম না খাওয়ায়।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১০ সকাল ৯:১৬
৪৪টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×