ব্লগারদের সবাই যেভাবে ভুল বুঝতেছে সেই ভুলটা ভাঙ্গানোর চেষ্টা করা উচিৎ। এক বালতি দুধের মধ্যে এক ফোটা চনাঁ পড়লে যেমন পুরো দুধ নষ্ট হয়ে যায়, আজ ব্লগারদের অবস্থাও তেমন। সবাই আমাদের নাস্তিক ও ধর্ম বিদ্বেষী মনে করছে। যাদের কারনে আজ সাধারন ব্লগাররা কলংকিত। আমাদের উচিৎ সেই দোষীদের উপযুক্ত বিচারে সহযোগিতা করা এবং উপযুক্ত শাস্তির মাধ্যমে ব্লগার সমাজকে কলংকমুক্ত করা।
প্রতিবাদের নামে ধর্ম বিরোধীদের মুক্তি ও ইসলাম বিদ্বেষীদের গ্রেফতার বন্ধের পায়তারা করলে বাংলাদেশে ব্লগিংয়ের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে যাবে। দোষীদের পক্ষ নিতে গেলে লোকে ব্লগকেও দোষী ট্যাগ দিবে। কথিত ব্লগারদের জন্য ব্লগারদের ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধে নামা বাস্তব সম্মত নয় কারন সরকার ও সাধারন জনগন তাদরে বিপক্ষে।
যাদের কারনে আমরা ব্লগার সমাজ আজ কলংকিত হয়েছি তাদেরকে নির্দোষ প্রমান করার কোন চেষ্টা বা ইচ্ছা আমাদের নাই। আমরা সবাই যে এখানে কিট-পতঙ্গ নই সেই কথাটা প্রেস কনফারেন্সর মাধ্যমে সবাইকে জানানো যায়।
মর্ডারেটরদের উপর দৃষ্টি দেয়া যাক। ব্লগ সাইট বন্ধ হয়ে গেলে আপনাদের মত আমাদেরও অপুরনীয় ক্ষতি হয়ে যাবে। তাই এ ব্যাপারে আপনাদের শক্ত পদক্ষেপ নেয়া দরকার। ধর্ম বিদ্বেষীদের চিহ্নিত করে এদের ব্যান করা জরুরী। যদি কোন ব্লগার ধর্ম বিদ্বেষী পোস্ট দেয় তবে তা সাথে সাথে সরিয়ে ফেলতে হবে এবং পোস্ট সরানো সম্পর্কে নোটিশ আকারে পোস্ট দিতে হবে যাতে মর্ডারেটরদের অবস্থান সম্পর্কে সবাই পরিস্কার ধারনা পায়।
দোষী ব্লগাদের বিচারের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে এবং তার বিস্তারিত পোস্ট আকারে প্রকাশ করতে হবে। তবেই ব্লগ সম্পর্কে সাধারন মানুষের ধারনা জ্যামিতিক হারে পান্টে দেয়া সম্ভব। টেলিভিশনে টকশো, পোস্টারিং, সভা-সেমিনার ও সংবাদপত্রের মাধ্যমে এটা বোঝানোর দরকার যে ব্লগ সাইট মানে নাস্তিক আর ধর্ম বিদ্বেষীদের আখড়া নয়। এটা সুস্থ চিন্তা অন্যের সাথে শেয়ার করার মাধ্যম। এটা সামাজিক কুসংস্কার দূর করার ও সমাজকে আলোকিত করার মাধ্যম।
আসুন সুস্থ ধারার ব্লগ ও ব্লগারদের সাথে এগিয়ে যাই সমাজ সংস্কারের পথে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


