টকশোতে মিথ্যাচার, অপদার্থ রাজনীতিক আতপর গণতন্ত্র....
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব খারপ লাগে যখন দেখি কেউ মিথ্যাচার করছেন। আরো খারাপ লাগে যখন দেখি এই মিথ্যাচার বা ভুল তথ্য দিয়ে গনগণকে বোকাবানানোর চেষ্টা করা হয়, আরো বিমর্ষবোধ করি যখন এই কাজটি করেন একজন রাজনীতিক তাও আবার যেখানে সেখানে না টেলিভিশনের লাইভ টকশোতে এবং যিনি বলছেন তিনি শুধু রাজনীতিক নন তিনি আবার জাতীয় সংসদ সদস্য। আমার প্রশ্ন হলো একজন সাংসদ কি করে এই মিথ্যাচার করেন? শুধু কি দলীয় প্রধানের আনুকল্য লাভের আশায়....। ভাবতে পারি না। এবার বলি অসত্য ভাষনটি কি? " বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু ঋণ চুক্তু পূর্ণবিবেচনার আমনন্ত্রণ নাকি সরকার করেনি। বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা তাই নিজ থেকেই বিশ্ব ব্যাংক এই সেতুতে ঋণ দিতে ফিরে এসেছে"। এবার আপনারায় বলুন এটি সত্য না মিথ্যা। আর এই কথাটি বলেছন বর্তমান সরকার দলীয় একজন এমপি জনাবা অপু উকিল। তিনি আবার যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। নেত্রী বটে তিনি। কখন কোথায় বলেছেন ? গতকাল রাতে আরটিভতে ''আওয়ার ডেমোক্রসি" নামক একটি লাইভ টকশোতে। জনাবা সংসদ সদস্যা আমরা জানি আপনারা একটু বেশি বলেন তাই বলে যখন তখন যা তা বলে জনগণ মানে আমাদেরকে বোকা বানাবেন তা কি হয়!
প্লিজ নেত্রী এই সমস্থ মিথ্যাচার আর নোংরামি ছাড়ুন। দলীয় প্রধানের পদলেহনমুলক রাজনীতি ছেড় গণমানুষের রাজনীতি করুন তা না হলে আপনাদের দিন শেষ হতে চলেছ। হয় নিজেকে শূধরে নিন নচেত পালাবার পথ পাবেন না। জনগণের পায়ে পিষ্ঠ হয়ে মাটিতে মিশে যাবার সম্ভাবনা আছে।।
সত্যের জয় অনিবার্য। আর যা সত্য তাই সুন্দর। জনাবা অপু উকিল আপনাকে বলছি আয়নায় নিজের চহারা একবার দেখুন আর মনে ভাবতে থাকুন কি বলছেন...।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩
ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।
বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন