somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মানুষটা বাবার ডায়ালাইসিসের টাকা যোগাতে উবার চালায়

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেজাজ আজ খুব খারাপ। আমার বিবিজানের সাথে ঝগড়া করেছি একটু আগে। কেন জানি মন খারাপ থাকলেই ঝগড়া করি, মাঝে মাঝে। ব্যাপারটা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ঘুমাতে ইচ্ছা করছে না। তাই, আজকের সন্ধ্যার ঘটনাটি পোষ্ট করার সিদ্ধান্ত নিলাম।

আজ সন্ধ্যায় মিরপুর থেকে একটা মিটিং শেষ করে উবার কল করেছিলাম। সনি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা উবারের লাল এলিয়ন গাড়িটি আমাকে পিক করলো। বেশ ছিমছাম গাড়ি। একটু অবাক হলাম! এই গাড়িটা তো উবার প্রিমিয়ামে থাকার কথা। অথচ, আমি জেনারেল উবার কল করেছিলাম। তাহলে?

জিজ্ঞাসা করতেই ড্রাইভিং সিটে বসা ইয়াং ছেলেটি জানালো- সে উবারে নতুন। ১ মাস লাগবে প্রিমিয়ামে যেতে। আসলে, সে নগদের এডমিনিস্ট্রেশনে চাকরী করে। ২৭-২৮ বয়সী ছেলেটি বাবার কিডনির ডায়ালাইসিসের টাকা যোগাতে অফিসের পরে উবার চালায়।

"স্যার, গত ৪ মাস ধরে বাবা অসুস্থ। প্রতি সপ্তাহে দুইবার কিডনির ডায়ালাইসিস করাতে হয়। বি,আর,বি হাসপাতালে চিকিৎসা করাই।" কথায় কথায় ছেলেটি জানালো।

আমি বললাম- "কেন! গণস্বাস্থ্যে করান না কেন! ঐখানে তো সস্তা।"

"স্যার, গণস্বাস্থ্যের পানিটা ভালো না।" ছেলেটির উত্তর।

ছেলেটি আবারো বললো- "কাল সকালে বাবার ডায়ালাইসিস। এখন পর্যন্ত টাকা যোগাড় হয়নি। সারা রাত গাড়ি চালিয়ে টাকা নিয়ে বাবাকে যখন চিকিৎসা করাই, তখন মনে হয় পৃথিবীতে জন্ম নেওয়া সার্থক!"

আমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম। হাল্কা ঝিরিঝিরি বৃষ্টি বইছে। আচ্ছা, আজ কয়েকটা জেলায় ঝরের পূর্বাভাস ছিলো। ঝড় কি হয়েছে?

কোথায় যেন হাবীবের গানটা বাজছে-

রাত নির্ঘুম, বসে আছো তুমি,
দক্ষিণের জানালা খুলে-
যত নির্বাক, অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে.....





সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩৮
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

ইশ্বর ও ধর্ম নিয়ে পাদ্রির লেখা ৪ হাজার পাতার স্বীকারোক্তি!

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৬

১৭২৯ সালের এক শীতের সকালে ফ্রান্সের এক ছোট্ট গ্রামের ক্যাথলিক পাদ্রি জাঁ মেসলিয়ার (Jean Meslier) মারা যান। তাঁর মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার হয় হাজার হাজার পাতার এক গোপন পাণ্ডুলিপি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×