somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

একাকীত্বের ভয়েই মানুষে মানুষে যুদ্ধ হয়

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ কখনোই একা থাকতে চায় না। সে সৃষ্টিকর্তাই হোক কি মানব কিংবা মানবী, অথবা নশ্বর সম্পদ, মানুষের একজন সঙ্গী চাইই চাই। আর, যখন নিজের সঙ্গী বা সঙ্গিনীর উপর অন্য কেউ কর্তৃত্ব করতে চায় বা দখল নিতে চায়, মানুষ তখন গোল বাধিয়ে দেয়। একাকী থাকার ভয়ে নিজের সঙ্গীকে অন্যের বগলবন্দি হতে দেখা মানুষের আদতেই নেই যে! আর, যখনই একাকী থাকার ভয়, তখন ঈর্ষা এসে মনে বাসা বাধে।
.
সেই আদ্যিকাল থেকে এই পৃথিবীর মানুষগুলোর মাঝে এমন স্বভাব লক্ষ্য করা গিয়েছে। আদমের দুই ছেলের সুন্দরী সঙ্গীনী নিয়ে পরস্পরের মাঝে ঝামেলা কি সে কারণেই হয়নি? নিজের ছোট ভাইয়ের প্রতি বাবাকে বেশি অনুরক্ত হতে দেখেই তো বাবাকে হারাবার ভয়ে ইয়াসূফকে কুয়াতে ফেলে দিয়েছিলো বড় ভাইয়েরা।
.
একাকীত্বের কারণে মানুষ কত ভুলই না করে বসে! নিজের স্বামীর কাছ থেকে ক্রমাগত প্রবঞ্চনায় একাকীত্বে দিশেহারা জুলেখা ইউসুফের সৌন্দর্যে মজেছিলো কি? কালের গর্ভে একা হারিয়ে না যাওয়ার ভয়ে অমরত্বের খোঁজে আলেকজান্ডার কি পুরো পৃথিবী তোলপাড় করে বসেনি?
.
বর্তমান কালের মানুষে মানুষে যে যুদ্ধ হয়েছে বা হচ্ছে, সেগুলোর পিছনের কারণ খুঁজলেও একই জিনিসই দেখা যাবে। তা হচ্ছে- একাকীত্বের ভয়। কি হতো যদি ফিলিস্তিনের মানুষেরা অভিমান করে ইসরায়েলীদের হাতে সব কিছু দিয়ে মরুভূমির বুকে ফেরার হয়ে গেলে? এমন তো নয় যে, মরুভূমির বুকে যাযাবর জীবন-যাপন করা আরবের মানুষদের জন্যে নতুন কিছু!



তবুও কেন এই সংঘাত, মিসাইল ছুড়াছুড়ি? খোদা আবাবিল পাঠিয়ে মক্কার ক্বাবা শরীফ বাঁচাতে পারলে, নিরীহ শিশুদেরকে কেন নিজেদের রক্তের বিনিময়ে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে? আচ্ছা, এসব না করলে খোদা কি তাদের কাছ থেকে হারিয়ে যাবেন? নাকি খোদাতায়ালা ইসরায়েলীদের পক্ষে চলে যাবেন আর ফিলিস্তিনীরা একা হয়ে পড়বে? ইসরায়েলীরাও নিশ্চয় ঐ একই রকম চিন্তা করছে!
.
সেই একই কারণ দেখা যায় রাশিয়া - ইউক্রেন কিংবা আফগানিস্তান যুদ্ধে। ক্রিমিয়াকে রাশিয়ার অধীনে ছেড়ে দিতে ইউক্রেনীদের এতো অনীহা কেন? আবার, ক্রিমিয়ানদের কাছে পেতে রাশিয়ানরা এতো উতলা কেন! নিজেদের ভূমি রক্ষার দাবীতে অঙ্গ বসর্জন দিয়ে হলেও সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার সাথে আফগানিস্তানীদের মারামারি করতে হবে কেন?
.
কি হবে একটা ভূমি হাতছাড়া হয়ে গেলে? খোদা অখুশি হবেন? খোদাকে অখুশি করলে কি হবে? তিনি কি আমাদের একা ছেড়ে দিবেন? তিনি সর্বক্ষণের সঙ্গী মানবকে একা ছেড়ে দিলে, সেই একাকী মানবের খোদা তখন কে হবেন? খোদার জায়গায় তখন কে থাকবেন? আর, মানুষ নিজেই একা হয়ে গেলে, খোদা তখন কার সঙ্গী হবেন?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×