somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

BREAKING NEWS!!!অপূর্ব ও প্রভার পালিয়ে বিয়ে

১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




























ছোটপর্দার এ সময়ের দুই জনপ্রিয় শিল্পী অপূর্ব আর প্রভা বিয়ে করেছেন। ১৯ আগস্ট বুধবার তারা গাজীপুরের পুবাইলে একটি নাটকের শুটিং শেষে গভীর রাতে শুটিং স্পট থেকে বেরিয়ে পড়েন। অভিনেতা অপূর্বর ময়মনসিংহের এক বন্ধুর বাসায় তারা উঠেন। ভোররাতে শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে পড়ান ময়মনসিংহের জনৈক কাজি। সকালে অপূর্ব ও প্রভা বেরিয়ে পড়েন কক্সবাজারের উদ্দেশে। বর্তমানে এই নববিবাহিত তারকাদম্পতি কক্সবাজারে মধুচন্দ্রিমা যাপন করছেন।

আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নাট্যকার-নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি নাটকের শুটিংয়ে বুধবার অংশ নেন অপূর্ব ও প্রভা। ১৯ আগস্ট সকালে নাটকটির শুটিং থাকলেও তাদের দুজন না আসায় নির্মাতাকে শুটিং প্যাক-অ্যাপ করতে হয়। এ সময় তাদের দুজনের মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চেয়ে চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খুবই বিব্র্রত। অপূর্ব ও প্রভা আমার নাটকের আর্টিস্ট। একমাস আগে তাদের কাছ থেকে আমার শিডিউল নেওয়া। কিন্তু একদিন শুটিংয়ে অংশ নেওয়ার পর পরদিন তারা আমার শুটিংয়ে আসেনি। এজন্য আমাকে শুটিং প্যাক-আপ করতে হয়েছে।

চয়নিকা চৌধুরী তাদের বিয়েতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন, প্রভার মায়ের এ ধরনের অভিযোগ সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ অভিযোগ আমার কানেও এসেছে। অথচ অপূর্ব আর প্রভার বিয়ে করার বিষয়টি আমি শুনেছি লোকমুখে। তারা আমার নাটকের আর্টিস্ট। এর বেশি তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল না এবং এখনো নেই। বুধবার শুটিং প্যাক আপের পর তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। বরং শুটিংয়ে না আসায় আমার নির্মাণধীন নাটকটি যথাসময়ে চ্যানেলে জমা দিতে পারবো কিনা, এই চিন্তায় আমি শঙ্কিত।

অপূর্বর সঙ্গে প্রভার সম্পর্কের ব্যাপারে মিডিয়ায় গুঞ্জন ছিল দীর্ঘদিন। গত ১৬ এপ্রিল রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তরুণ ব্যবসায়ী রাজিব হাসানের সঙ্গে সাদিয়া জাহান প্রভার জাকজমকপূর্ণ বাগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুঞ্জনের অবসান হয়। পরে বিভিন্ন সাক্ষাৎকারে প্রভা বলেছেন, রাজিবের সঙ্গে দীর্ঘ আট বছরের প্রেমের পর উভয় পরিবারের মধ্যস্থতায় তাদের বাগদান হয়েছে। রাজিব হাসান লন্ডন থেকে এমবিএ করে চলতি বছরের দেশে ফিরে আসেন। বাগদান অনুষ্ঠানের পর প্রভা ও রাজিবকে একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করতে দেখা যায়। দেশের বাইরেও তারা দুজন একাধিকবার বেড়াতে গেছেন বলে জানা যায়। কিন্তু বাগদান প্রতিশ্রতি ভেঙে দিয়ে আগের বলা সব কথাকে মিথ্যে প্রমাণ করে অপূর্বর সঙ্গে পালিয়ে বিয়ে করলেন প্রভা। এ বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রভা মা কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অপূর্ব-প্রভার বিয়ে করার ঘটনাটি জানার পর প্রভার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। মোহাম্মদপুরের একটি প্রাইভেট কিনিকে তাকে ভর্তি করা হয়েছে।

এবারের ঈদে সর্বাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও প্রভা। ঈদের আটটি নাটকে তারা জুটি বেঁধেছেন। আরো ২-৩টি নাটকে তাদের অভিনয়ের কথা আছে।

বিস্টাড়ীটো
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৩
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×