এই বৈশাখে নগরজুড়ে বেশকিছু অস্থায়ী চুড়ির দোকান বসেছে,
লাল,নীল, খয়েরী হরেক রঙের চুড়িগুলো এই গরমভরা রোদের আলোয় বেশ চিকচিক করছে,
বৈশাখ বুঝি এমনি চিকচিকে রঙিন হয় !
সেদিন অফিস থেকে ফিরবার পথে দু'জোড়া চুড়ি কিনেই ফেললাম,
বাসায় এসে বুকপকেটে রাখা চুড়িগুলো হাতে নিয়ে নেহায়েত থমকে গেলাম !
একজোড়া চুড়ি ছোটবোনকে দিতেই হবে,
কিন্তু আরেকজোড়া ?
আরেকজোড়া চুড়ির যোগ্য দাবিদার পাওয়া গেলোনা,
ভাবছি এবার আরেকজোড়া চুড়ি চাঁদকে দেবো
আমিও একা আর ওই বেচারি চাঁদটাও !
(আরেকজোড়া চুড়ি / শামীম মোহাম্মদ মাসুদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


