somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমপত্র

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে একজনের সাথে প্রেমপত্রের বিষয়ে আলাপ করতেছিলাম। আমি স্কুল লাইফে বেশ কয়েকটা মেয়ের কাছ থেকে প্রেমপত্র পেয়েছিলাম। কিন্তু দিয়েছিলাম কেবল একজনকে। ওই সময় রক্ত গরম অবস্থা ছিলো। আমার চলাচলপথ ছিলো সিনিয়র আপুদের ক্লাসরুম! যার কারনে অন্যরকম ভাব ছিলো। দেখতে ছোট আর কিউট থাকায় বহুত সিনিয়র আপুর চুম্বন আমার গালে এখনো প্যাচ লাগায়! যার কারনে ক্লাসমেট অথবা জুনিয়র কোন মেয়ের প্রেমপত্র গ্রহন করার টাইম ছিলোনা.....

আমাকে প্রেমপত্র দেয়া এক মেয়ে ক্লাসমেট কিছুমাস আগে ফোন দিয়েছিলো। মেয়েটা স্কুললাইফ থেকেই সুন্দরী হিসেবে এলাকায় সুনাম কুড়িয়েছিল। ফোন পাবার পর আমি একটু লাইনমারা টাইফ দু'একটা কথা বলতেই বলে বসলো,

- স্কুল লাইফে তো আমাকে তুমি পাত্তাই দিতানা। তখন কত তোমার পিছনে ঘুরেছি।
- হুম, মনে আছে। তা এখনো কি ঘুরার মধ্যেই আছো?
- এখন ঘুরে আর কি হবে? এখন আমি দুই বাচ্চার মা।
- তাইলে কি পরকীয়া টাইপের কিছু করার ইচ্ছা?
- ধুরর, তুমি আর বদলাইবা না?
- বদলামু, তোমার মত দুই বাচ্চার বাপ হইলে হা হা হা..
- একটা কথা বলতাম..
- কি?
- তুমি কি তখন এগুলা বুঝতেনা? প্রেম ট্রেম এগুলা নাকি খালি পড়া লেখাই বুঝতা?

আমি আর উত্তর দেইনা। এই মেয়েরে কে বুঝাইবে, ভালো ছাত্ররা পড়াশুনা যেমন ভালো বুঝে তেমনি প্রেমও ভালো বুঝে। ওর প্রেমপত্র গ্রহন না করলেও ওই সময় ঠিকই আমি আরেকজনের প্রেমপত্র দেয়া নেয়ায় রুটিন বানিয়ে ফেলেছি! ওই সময়ের প্রেমপত্রের আবেগ আর ভালোবাসার অনুভূতি এখনো অনুভব করা যায়। কোন উদ্দেশ্যছাড়া সেইসব ইতিহাসে কোন মিথ্যা লোকদেখানো আবেগ ছিলোনা। কোন তাড়না ছিলোনা। তবুও অপেক্ষা ছিলো প্রানভরা। আবেগ ছিলো গভীর প্রেমের.....

স্কুললাইফ শেষ হবার পর ওইসব ভুত মাথা থেকে নেমে গেছিলো।তারপর আর প্রেমপত্র পাওয়া হয়নি। বড় হতে হতে সময় বদলে যায়। মানুষ মনে হয় তখন আবেগও হারায়। নিজের হিরোগিরি শেষ হয়। তারপর মনে হয় আর কোন সুন্দরী প্রেমপত্র দেয়ার মত যোগ্য আমাকে মনে করেনি। অনেক বছর পর মেঘদেবী কিছু প্রেমপত্র দিয়েছিলো। ওইগুলা হইলো বুড়া বয়সের ভিমরতির মত! মানুষ আধুনিক হতে হতে অনেক কিছু হারায়। এখনকার জেনারেশন প্রেমপত্রের আবেগ বুঝবেনা। আধুনিক হতে হতে মানুষ এখন প্রেমপত্র শুন্য হয়ে গেছে!!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×