somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলাচিঠি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মেঘদেবী,
আশা করি ভালো আছো। প্রতি ভালোবাসা দিবসে তোমাকে একটা খোলা চিঠি লেখা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা দিবস আমাদের জন্য অত্যান্ত স্পেশাল একটা দিন। আজ থেকে দুই বছর আগে এই দিনেই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়েছিলাম। তারপর গত ভ্যালেন্টাইন আমরা একদমই আলাদা ও একা কাটিয়েছি।বিগত এক বছর আমাদের জীবনে নানান ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে তা হল তোমার বিয়ে। আমাদের দুই বছরের আলাদা জীবন তুমি গত মাসে অন্য এক ভুবনে পা রেখে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছো।

মেঘদেবী, তোমার বিয়ের পর আমার জীবনে কিছু পরিবর্তন এসেছে। তোমার প্রতি আমার যে অপরাধবোধ, আমি জানি আমি কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে পারবোনা। তবুও আশ্চর্যজনকভাবে আমার মধ্যে কিছুটা স্বস্তি কাজ করছে এখন। অন্তত তোমাকে দেখার জন্য, তোমাকে নিয়ে ভাবার জন্য, তোমার ভালো মন্দের দায়িত্ব নেওয়ার জন্য একজনতো আছে। এখন তাই আমাকে রাত জাগা দুশ্চিন্তা গ্রাস করেনা। মেঘলা আকাশের মত তোমাকে ভেবে মুখ ঘোমরা করে থাকতে হয়না। কি ? আমাকে বড্ড স্বার্থপর ভাবছো? সেটা আর নতুন কি, মানুষ হিসেবে আমি একজন পরাজিত মানুষ। তোমার অতল ভালোবাসার কাছে আমি হেরে যাওয়া এক ডুবন্ত প্রেমসাঁতারু !

মেঘদেবী, আমার কাছে এখন মনে হয় ভালোবাসাটা একটা বৃক্ষের মত। যার শিকড় থাকে, অনেকগুলো ডালপালা থাকে। একটা গাছের সবগুলো ডাল যখন কেটে ফেলা হয় তখন কিছু গাছ মরে যায়। আবার কিছু কিছু গাছ আছে ডালপালা কাটার অসম্ভব কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে। কিন্তু শিকড় কেটে ফেললে কোন গাছ সাধারণত বেঁচে থাকেনা। তুমি বোধহয় আমার প্রেমবৃক্ষের শিকড় ছিলেনা ! নইলে তোমাকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরও আমি কেন বেঁচে আছি ? কিভাবে বেঁচে আছি? কি? আমাকে খুবই খারাপ মানুষ মনে হচ্ছে? মানুষ হিসেবে আমি আগে নিজেকে ভালো মনে করতাম। তোমাকে বারবার ফিরিয়ে দিবার পর, তোমার কান্নাগুলো যেদিন আমার নেওয়া সিদ্ধান্ত বদলে দিতে পারেনি, সেদিন থেকে নিজের উপর নিজের ভালোমানুষি আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে । থাক না, বাদ দাও এসব কথা। তুমি আমাকে যতটুকু চিনো, তার থেকে বেশি বোধহয় কেউ চিনেনা। নিজেকে লুকিয়ে রাখার কৌশল আমি সবার কাছে প্রয়োগ করতে পারলেও এই জীবনে তোমার কাছে নিজেকে কখনোই লুকাতে পারিনি।

মেঘদেবী, তোমার বিয়ের পর তোমাকে এখনো জিজ্ঞেস করা হয়ে উঠেনি। তোমার নতুন জীবন কেমন কাটছে। বলা হয়ে উঠেনি, আমাকে কি মনে পড়ে তোমার? এই অপরিচিত যুবকের বুকে যে দীর্ঘশ্বাসের ফোয়ারা ফুটাও তা কি আমাকে না পাবার শূন্যতায় ? তোমাকে জিজ্ঞেস করা হয়ে উঠেনি ওই পুরুষটার হাতের ছোঁয়া আর চুম্বনে তুমি কতটুকু শিহরিত হও? আমি জানি এসব জিজ্ঞেস করার কোন অধিকার আমার নাই, আমি বরং খুশি হব এটা শুনলে যে ওই অপরিচিত পুরুষটা তোমার পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমার ভেঙ্গে দেয়া স্বপ্নের দায়িত্ব নিয়ে ওই পুরুষটা তোমাকে সবচেয়ে ভালো রেখেছে। আমি নাহয় তুমিহীন এক অনাবিল শুন্যতা নিয়ে চলে যাব, মানিয়ে নিব অন্য কোন শরীরের সাথে। তুমি তোমার স্বামীর শিকড় হও, আমি নাহয় অন্য কারো ডালপালা হয়ে চালিয়ে নিবো বাকি জীবনটুকু। কারন আমি জানি, কেউ কখনো তোমার মত হতে পারবেনা। তোমার মত অসম্ভব ভালবাসতে পারা মেয়ে বিধাতা খুব কম সৃষ্টি করেন।

ভালো থেকো, তোমার ভ্যালেন্টাইন ভালোবাসায় ভরে যাক। কথা হবে অন্য কোন চিঠিতে। শুভ ভালোবাসা দিবস মেঘদেবী। শুভকামনা।

ইতি,
আমি।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×