somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেসক্লাবে আমিও দাঁড়িয়েছিলাম......................

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানব বন্ধন করে কি হয়- প্রশ্নটা আমার মাথায়ও ঘুরপাক খেত। হয়ত কিছুই হয়না আবার অনেক কিছুও হয়। দেশ নিয়ে অনেক কিছুইত ভাবি, অনেক কিছুইত বলি- তাতেই বা কি হয়। ব্লগে লিখে কত বিপ্লবই করে ফেলা হল। যেটা মানি এবং বিশ্বাস করি সেটা হল- ব্লগ বিপ্লবের জায়গা নয়। তার মানে কি আমরা কিছুই করবনা, শুধু বলেই খালাস হব। আমার ক্ষমতা সীমিত, তাই বলে কি আমি প্রতিবাদ ও করবনা। ফলাফল যায় হউক আমাকেত জানাতে হবে আমার দাবী।

ব্লগাররা যখন প্রেসক্লাবে দাঁড়াবে বলে ঠিক করল, তখনই ডিসিশান নিলাম আমিও যাব। কাছের বন্ধুদেরকেও বললাম, তারাও সম্মতি দিল।

পক্ষেবিপক্ষে নানা লেখা দেখলাম, কিন্তু বিপক্ষ (!!!)শক্তিকে হঠিয়ে দিয়ে দেখলামনা কেউ ঘোষনা দিচ্ছে যে আসুন আমরাই দায়িত্ব নিচ্ছি। যে ঘটনার জন্য এই আয়োজন সেটার যৌক্তিকতা কতটুকু তা নিয়ে কেউ এগিয়ে আসছেনা। বিপক্ষ শক্তির উপস্হিতিই বা কতটুকু সেটা নিয়েও কোন বিশ্বাসযোগ্য কিছু পেলামনা। বিপ্লবে সবাই আগ্রহী কিন্তু বিপ্লবী হতে কেউ চাইলনা। আমার ও ইচ্ছাটা বেড়ে গেল দেখি কি হয়- কারা মাছ শিকার করতে চায় একটু দেখা দরকার, আর আসলে মাছটা কি সেটাও জানা দরকার। আর মানববন্ধন না হলেই বা কারা বেনিফিশিয়ারি তাদের নিয়ে ভাবার ইচ্ছা হলনা- হলে কেউ বেনিফিশিয়ারি হয় কিনা সেটা দেখার ইচ্ছাটাই কাজ করল।

আচ্ছা দুনিয়াটা কি এতই সোজা যে আমরা অনেকে থাকলে তারপরও আমাদের সামনে দিয়ে কেউ অন্যায়ভাবে আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবে। অন্যদের কথা জানিনা- আমি জানি অত সোজা না। আমি দাঁড়িয়ে থাকব আর কেউ আমাকে ব্যবহার করবে-আমি চুপচাপ দেখব এটা কি হয়।ভিন্নমতাবলম্বী কেউ আমাকে ব্যবহার করবে -এটা কি কেউ হতে দিতে পারে। আমাদের দেশ নিয়ে কেউ রাজনীতি করবে তাওত আমরা হতে দিতে পারিনা । শুধু লিখে কেন, সামনাসামনিও আমাদের প্রতিবাদ করতে হবে, কাউকে অন্যায় সুযোগ কেন দিব আমরা। সেটারও সামনাসামনি প্রতিবাদ করার সাহস আমার থাকতে হবে।

না কাউকে সুযোগ নিতে আমি দেখিনি, চাইলে অন্তত প্রতিবাদ করার সৎসাহস আমার ছিল, সেটা আমি করতাম।

আর পৃথিবীতে সুযোগ সন্ধানীরা থাকবে, সেটা সবসময় সব দলেই আছে। থাক তারা তাদের মত করে...........ফলাফল যায় হউক , আমার সাধ্য যতটুকু তা নিয়ে আমি দাঁড়িয়েছি, আমার দেশের জন্য, আমার সরকারকে জানানোর দরকার ছিল আমরা এটা মেনে নিতে পারছিনা, আপনারা প্রতিবাদ করুন, এভাবে চলতে পারেনা।

ব্যাস এতটুকুই........................







সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪
১৮১টি মন্তব্য ৪৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×