চঞ্চলতা আমার অনেক প্রিয়
তবে মাঝে মাঝে
একাকিত্বটা বড্ড আপন মনে হয়,
আমার এক চিমটি অনুভবের শিহরণ
হয়ত তোমার কাছে কিছুই না
কিন্তু আমার কাছে প্রেম, ভালোবাসা
স্বপ্ন গুলোকে গুছিয়ে রাখার
ছোট একটা কুড়ে ঘর।
রঙধনুর সাত রঙে
চাঁদের জোস্নার বিচরণে
আমি সুখ খুজি না
আমার ভালোলাগা,
তোমার ঠোটের কোণের কিরণে।
আমার আনন্দ,সুখ,চঞ্চলতা
তোমার কেমন থাকাতে।
ভালো থেকো ভালো রেখো নিজেকে
তুমি তোমাকে ভালোবেসো
তোমার মত নয় আমার মত করে।
______________সামস রবি
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



