আমি আবার তোকেই ভালোবাসতে চাই,
না না সুখের টানে না, নাই তোকে ফিরে পেতে
দুঃখ দিয়ে যা, চুরমার করে দে হৃদয়ের বারান্দা
আমি আর ভয় পাইনা হারিয়ে যাওয়ার,
শুকিয়ে গেছে চোখের জলের আয়না,
তাইতো ভয় নেই মধ্য রাতে বালিশ ভেজানোর।
তুই সুখে আছিস, আমার দুঃখ নেই
আমার কষ্ট, আমি এখন দুখী নই
এখন কেউ আমায় অপেক্ষায় রাখে না
মিথ্যার ফুলঝুরি ঝরায় না,
চলনার বাহানাকেও হাসিমুখে মেনে নিতে হয়না।
এখন আমি অপেক্ষায় থাকি
কখন তোর মায়াবিনী চোখের
ধোঁকা দেওয়া জল দেখব,
আর আমার তোকে কষ্ট ভুলানোর চেষ্টা,
খুবই অনুভাবিত এখন আমি।
যেথায় আছিস ভাল থাকিস
যদি তোর দুঃখ থাকে দিয়ে যাস
আমি নিব সব যা তুই দিবার চাস।
দিয়ে যা দুঃখ তুই আপন ভেবে
বিশ্বাশ্ব করবো যাই বলিস কেঁপে কেঁপে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


