somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগীয় মোহগ্রস্ততা

২৯ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে প্রবন্ধ লিখে কেউ হাতিঘোড়াতেলাপোকা মেরে ফেলতে পারে এমন ভ্রান- স্বপ্নে ভোগা এখনো অনেক দূরের বিষয়। তবুও নিউরণে অনুরণনের ধরণের ভিন্নতায় আমরা যারযার মত করে অনুভব করি ভিন্ন ভিন্ন ধরণের স্বাদ। তবে বিষয়টাকে কেবল স্বাদের মধ্যে আটকে রাখলেও অনেকটুকুই বলা হয় না। কে কোন খাবার গ্রহণ করবে অথবা কোন কোন খাবার কার ভালো লাগে এ জাতীয় গল্পগুলোর চেয়ে জোরালো হয়ে ওঠে কোন কোন বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত বোধ করি এবং কোন কোন বিষয়গুলোকে নিজেদের বলে আমাদের মনে হয় এবং আবশ্যিকভাবে কোনগুলোকে মনে হয়না, কোন মতামতের বিপরীত বোধ করি অথবা প্রতিবাদ করার তাগিদ অনুভব করি। নানা কারণেই এই বিষয়টি এমনি জটিল যে কখনো কখনো শুধুমাত্র পক্ষ বা অবস্থান পরিষ্কার করা ছাড়া অন্য কোন উপায় থাকেনা।

খেয়াল করার মত বিষয় হল স্রোতের বিপরীতে অথবা অপ্রথাগত ব্লগার থেকে শুরু করে জনপ্রিয় ‘আমি ভালো তুমি কেমন’ জাতীয় ব্লগিং সবারই কোন না কোন পাঠক গোষ্ঠী রয়েছে। আর মজার ব্যাপার হল এই ব্লগিং গোষ্টীও সবসময় নির্ধারিত, অনড় কিছু নয়। এটিও পরিবর্তিত হয়। সাম্প্রতিক সময়ের ব্লগার ভিজিটের বিষয়টিকে লক্ষ করলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। হয়ত যেসব ব্লগারের ভিজিট করা অপ্রত্যাশিত তাদের নামই বাঁদিকের সারণীতে স্পষ্ট হয়ে ওঠে।

ব্লগকে নিয়ে মাতামাতি করা যায় নানাভাবেই; ধর্ম, রাজনৈতিক, প্রাযুক্তিক, দার্শনিক, সাহিত্যিক, মতাদর্শিক, ঐতিহাসিক, ব্যক্তিগত যোগাযোগ, যৌনতা, নারী, আইকন, আইডল, পিতৃতন্ত্র এমন নানা অভিনব বিষয়। আমরা অনেকেই এই বিপুল বৈচিত্র্যময়তা নিয়ে যেমন বুঁদ থাকতে পারি তেমনি সরাসরি নিজের অবস'ান নিয়ে দৃঢ় হয়ে যেতে পারি। লক্ষ্যনীয় বিষয় হল এখানকার কোন ব্লগারই কেবল বৈচিত্র্যময়তা অথবা কেবল পৃথকীকৃত অবস'ান এমন আলাদা করে নিজের অবস'ান নিশ্চিত করতে পারেননি। আর সেটা সম্ভবও নয়। বিষয়, অবস'ান, জানাশোনা, আগ্রহ এমন নানা কারণে আমরা নিজের সম্পৃক্ততা অনুভব করি যা কখনো প্রকাশ করি কখনো করিনা।

যে তর্কটি নিয়ে আজকের আলাপচারিতা তা আসলে বহুবছরের পুরোনো, আসলে মানবইতিহাসের সমান বয়সী। আদৌ কি কোন ব্যাক্তির পক্ষে সম্পূর্ণ নৈর্ব্যাক্তিক, নিরপেক্ষ অথবা সম্পূর্ণ পক্ষপাতপূর্ণ থাকা সম্ভব হয়? এ নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। আবার একই সাথে সামষ্টিক পরিচয় এবং নিজের রাজনৈতিক অবস'ানের জন্য একটি জ্ঞানী জ্ঞানী আবাল দূরত্ব নিয়ে মধ্যস-াকারীর ভূমিকা পালন করা কি সম্ভব হয়? সবচেয়ে ভালোর সাথেও সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করলেও অনেক কিছু বাদ পড়ে যাবার সম্ভাবনা থাকে। যেমন মূল ধারার মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকিস-ানে আটকে পড়া নারী বা বাংলাদেশে আটকে পড়া পাকিস-ানী নারীর গল্প যেভাবে উপস'াপিত তা খুবই অপ্রতুল। আর জামাত শিবির ইতিহাস এবং বর্তমান তো ভয়ানকভাবে নিপীড়ক এবং ষড়যন্ত্রকারী। পক্ষ নিয়ে আমার অবস'ান সবসময়ই পরিষ্কার, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। কিন' এই প্রশ্নসহ যে সব পক্ষপাতিত্বই অন্ধত্ব তৈরী করতে পারে এবং কোন মানুষই পক্ষপাতিত্বের উর্দ্ধে নয়। আবার আমরা একটা নিরপেক্ষ অবস'ানে পৌছানোরও চেষ্টা করি। এটিরও প্রয়োজন রয়েছে। কিন' এই নিরপেক্ষ অবস'ানই খুব সমস্যাজনক হয়ে উঠতে পারে। যেমন মূলত সামরিক সরকারের তত্ত্ববধায়ক নিরপেক্ষ খোলশটি উন্মোচিত হতে শুরু করার পর এখন অনেকেই উৎকন্ঠিত; পুরোনো পতিতদের প্রতি তাদের মায়া দেখি বাড়ছে। আপা খালাম্মা নিয়ে ছানাছানি হচ্ছে। যদিও জামাত শিবির অর্থায়নের বিষয়টি নিয়ে এই সরকার এখনো আইনী নিরপেক্ষতার ধুঁয়া তুলছেন।

রাজনৈতিক ইসলামের এদেশীয় ধরণটিকে যদি আমরা ‘মৌলবাদ’ থেকে একেবারে আলাদা করে দেখি তাহলে সমস্যা আরো গভীরতর হবে বলেই আমার মনে হয়। সামপ্রতিক ব্লগ বর্জনের সিদ্ধানে- অনেকেই সম্মতি জানিয়েছেন। আমি নিজেও এই বিষয়টির প্রতি সমর্থন জ্ঞাপন করি, তবে ব্লগে পোষ্ট করা থেকে বিরত থাকাকে খুব কার্যকর পন্থা বলে মনে করিনা। হয়ত আমার পন্থা ভুল, তবে একটা বিষয় মনে রাখা দরকার যে ব্লগীয় মোহগ্রস্ততায় আমরা যদি খুব বেশি আচ্ছন্ন হই তাহলে নতুন পন্থাকে জায়গা দেবার রাস্তা আমরা নিজেরাই হয়ত বন্ধ করে দেবার সম্ভাবনা রাখি। সামহয়ারইন তো পৃথিবীর একমাত্র ব্লগ নয় ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস আরো অসংখ্য সাইট আছে। এছাড়া এমনকি আমাদের অনেক ব্লগার চাইলেই একটা নতুন ব্লগ বানিয়ে দিতে পারবে বলেই আমার বিশ্বাস। কথাগুলো এজন্য বলা কারণ শঙ্কা হয়; যে কোন মোহগ্রস্ততাই বিকার তৈরীর এক নতুন পথে আমাদের চালিত করতে পারে।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×