ভেসে যাচ্ছে নগর বন্দর জীবিতজন আর বাড়ীর চৌকাঠ
প্লাবনে যদিও উচ্ছাস জাগেনা,
শুধু পলাতক ইদূরের মত খুজে বেড়ানো আশ্রয়, এখানে ওখানে
যদিও ডুবে গেছে পাহাড়তলী
আর ডুবে যাচ্ছে আমার দেশ
হঠাৎই ঢাল বেয়ে গড়িয়ে পড়া লাশের স্রোতে উঁকি দেয় একটা দুটো হাত
প্রত্নতাত্তিক প্রাপ্তি যেন
পাদরীর মত ভাঁজ করা, বুকের গহীনে অসহায় ব্যাথা নিয়ে
বিমূঢ়
যদি বেঁচে থাকতেন ঈশ্বর
নিশ্চিত পুরুষ্কার দিতেন
মর্তে কিংবা বিমূর্তে
অথবা সিটি কর্পোরেশনগুলো তাদের নিয়ে বানাতো
এক একটা শতবর্ষী আবক্ষমূর্তি
মৃতের প্রহসন, বৃহত্তম পরাজয়ের গাঁথা
অথচ পাহাড় কিংবা ঈশ্বর কেউই নয় মানুষের
শোকস্তব্ধ মানুষগুলোও সেটা জানে বেশ
দরিদ্রের বাড়ীঘর স্বপ্নগুলো ধ্বসে যায় অবলীলায়
আর আমরা জীবিতরা, বয়ে বেড়াই
পঁচা লাশের দূর্গন্ধের রেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



