somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভিতে এডিয়ে যাওয়া কিছু না বলা কথা - রিচার্ড পার্কার' নামকরণের সত্য ঘটনা

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'মুভিটি দেখেনি এই রকম মানুষ খুব কমই আছে বলে মনে হয় । সৌভাগ্যক্রমে আমি সে সংখ্যালঘুদের মধ্যে নেই । ঘটনাক্রমে 'ইয়ান মারটেল'-এর 'লাইফ অফ পাই' বইটি আমার হাতে আসে । যদিও আগে থেকে জানা ছিল 'লাইফ অফ পাই' মুভিটি ২০০২ সালের বুকার পুরস্কার প্রাপ্ত 'লাইফ অফ পাই' বা 'পাইয়ের জীবন' থেকে অনুসারিত । তবে যেটা জানা ছিল না সেটা হল বইটি সত্য ঘটনা অবলম্বনে রচিত এবং ... রিচার্ড পার্কার নামের রয়েল বেঙ্গল টাইগারটি একসময় সত্যি সত্যি অস্তিত্বশীল ছিল । যাকে বাংলাদেশের সুন্দরবন থেকেই ধরা হয়েছিল । কেবল তাই নয় - তাকে ধরা আর রির্চাড পার্কার নামকরণের এক অসাধারণ কাহিনী আছে । যা মুভিতে খুব স্বাভাবিকভাবেই এড়িয়ে গেছে । প্রকৃতপক্ষে মুভি দেখাটাই যথেষ্ট নয় বরঞ্চ মুভির পেছনের কাহিনীটি জানাটা মুভি দেখার সার্থকতা । কাহিনীটি নিম্নরূপ -


.
সময় আনুমানিক ১৯৭৪ সাল । সুন্দরবনের কোল ঘেষে এক মেহেদী রাঙা রমনীর লাশ পাওয়া যায় । রমনীটি ছিল এক মানুষখেকো চিতাবাঘের ৭ম শিকার । চিতাবাঘটির দৌরাত্ম্য ছিল বিভীষিকাময় । একে একে আরো অনেকেই চিতাবাঘটির হাতে মারা যায় যাওয়ায় স্থানীয় প্রশাসনের টনক নড়ে । তারা এক পেশাদার শিকারী নিয়োগ করে । শিকারীটি শেষ দুই শিকারের দেহাবশেষ যেখানে পাওয়া গিয়েছিল , তার কাছে এক নদীর তীরের একটি গাছে মাচা বানিয়ে একটা ছাগল বেঁধে রেখে অপেক্ষা করতে শুরু করেন । এইভাবে কয়েকটা রাত কেটে যায় ।
.
এক রাতে দেখা গেলো এক অল্পবয়সী মাদী বাঘ এসেছে । সাথে তার শাবক । অনুমানিক ৩ মাস বয়স । বেড়ালছানাটি অবাক কাজ করলো । সে ছাগলটির দিকে তাকালোই না বরঞ্চ দ্রুত দৌড়ে গিয়ে নদীর তীরে পানি পান করতে শুরু করলো । যেন তার ভীষণ তেষ্টা পেয়েছে । অগত্য বেড়ালের মাকেও তাই করতে হলো । এই ব্যবহার প্রমাণিত হলো বাঘটি মানুষখেকো নয় । তাই শিকারীটি বন্দুক থেকে মাদী বাঘটির গায়ে অজ্ঞান করার ডার্ট ছুঁড়ে দিলো । পরে এলাকাবাসীর সহায়তায় মাদী বাঘটিকে বেহুশ অবস্থায় ধরা গেলো আর তার ভীত সন্ত্রস্ত শাবকটিকেও খুঁজে বের করা গেলো । শিকারীটির নাম ছিল রিচার্ড পার্কার । তিনি ছোট বিড়ালছানাটিকে কোলে তুলে নিলেন । শিকার ছেড়ে দৌড়ে নদীর পানি পান করার সেই দৃশ্যের কথা স্মরণ করে তার নাম দিলেন থার্স্টি । এইভাবে দুই মা-ছেলের জায়গা হয় ভারতের পন্ডিচেরি চিড়িয়াখানায় । তবে কলকাতার এক গর্দভ শিপিং ক্লার্ক একটা গোলমাল পাকিয়ে ফেলে । সে শাবকটির নামের জায়গায় লিখে রিচার্ড পার্কার আর শিকারীটির নাম লিখে থার্স্টি এবং পারিবারিক পদবী লিখে 'নান গিভেন' । সে হতে 'থার্স্টি' হয়ে গেলো 'রিচার্ড পার্কার' আর নামটি দ্যা গ্রেট রয়েল বেঙ্গল টাইগারের জন্য নিঃসন্দেহে মানানসই । কে জানতো একদিন এই প্যানথেরা টাইগ্রিসটিকে পেসিফিক ওসানের এক গ্রেট এডভেঞ্চারে সাক্ষী হবে । :-)


.
আর হ্যাঁ । সেই 'থার্স্টি নান গিভেন' (!) নামক শিকারীটি মানুষখেকো চিতাবাঘটিকে মারতে পেরেছিলেন কিনা জানা নেই । :-)
.
বিঃদ্রঃ - নেটে এই অবিশ্বাস্য কাহিনীর সত্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও লেখকের দাবী মতে ঘটনাটি সত্য এবং আমি ব্যক্তিগতভাবে লেখকের কাহিনী বিশ্বাস করছি । কারণ এটা ভাবতে শিহরিত হতে হয় এই রকম একটা ঘটনা ঘটেছে :-)

সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×