প্রত্যাশা কিংবা প্রার্থনা
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ততটুকু ব্যস্ত হতে চাই
যতটুকু ব্যস্ততা ভুলিয়ে দিতে পারে
তোমার স্মৃতি বিজড়িত সবটুকু অতীত
আমি ততটুকু বৃষ্টি চাই
যতটা ভিজলে মুছে যায়
আর জনমের পাপ
আমি খানিকটা অবসর চাই
যতটা অবসরে ক্লান্ত হয় প্রতীক্ষারা
আমি এক টুকরো আকাশ চাই
যতটুকু দৈর্ঘ্য-প্রস্থে এঁটে যাবে
বুক পাজরে জমিয়ে রাখা
ডানাভাঙ্গা স্বপ্নগুলো
আমি একটুখানি রং চাই
যতটা রঙ্গে বিবর্ণ হয়ে যায়
হৃদয়পটে আঁকা বর্ণিল ক্যানভাস
আমি ততটুকু নষ্ট হতে চাই
যতটুকু নষ্ট হলে
ভোঁতা হয়ে যায়
সমস্ত কষ্টের অনুভূতি
আরেকটি কবিতা, "দ্রোহ..."
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন