কোথাও তুমি নেই!!
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুক পকেটে খুঁজেছি অনেক
তারপর আকাশের নীল রঙে
শীতের সকালে ঘোলাটে কুয়াশায়
কিংবা পিচগলা রোদ্দুরে
কোথাও তুমি নেই মিথি!
শার্টের কলারে তোমার চুলের গন্ধ লেগে নেই
আঙ্গুলের মাঝে তোমার স্পর্শ পাইনা অনেকদিন
অন্ধের মত হাতড়ে হাতড়ে দেখেছি আমি
বুকের সবগুলো প্রকোষ্ঠ
না, কোথাও তোমার এতটুকু স্মৃতি নেই।
একা একা আমি অনেক খুঁজেছি
উদভ্রান্ত পথিকের মত ছুটে গেছি
গলি থেকে রাজপথে
আলোকালোয় থেকে নৈঃশব্দ-অন্ধকারে
কোথাও পাইনি তোমাকে।
নিউরণের প্রতিটি কণা
আর স্মৃতির সবগুলো শেলফ
কিচ্ছু বাদ রাখিনি আনাড়ি খেয়ালে
তবু কোথাও তোমায় খুঁজে পাইনা আজকাল!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন