মুভিটা দেখেই ঢাকার বাসায় ফেলে আসা পোষা বিড়ালগুলার কথা মনে পড়ল। যারা আমাকে পার্সোনালি চিনেন, তারা জানেন, বিড়াল বলতেই আমি অজ্ঞান। আগে বাসায় কেবল একটাই বিড়াল ছিল। আর এখন প্রায় দেড় ডজনের মত আছে। আর বিড়ালগুলোও কেমন কেমন করে আম্মাকে পটাইয়া ফেলে। এজন্য আম্মা যত বাচ্চা-কাচ্চা হয়, সবগুলিই রেখে দেয় এখন।
দেখতে দেখতে আম্মার আর আমার বিড়ালের কলেকশন এক্সপান্ড হচ্ছে মাসে মাসে।
যখন ওরা উঠানে একসাথে দৌড়া-দৌড়ি, কামড়াকামড়ি করে, কী যে কিউট লাগে!!
বাসায় থাকা দেড় ডজন বিড়ালের এক ব্যাচ এটা। এক রাতে তোলা।
এদের খুব মিস করতেসি হঠাৎ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


