সৌদিআরবে সরকারী চাকরিতে শূন্যপদের সংখ্যা ৩,১৯,৪৭৪ পদে দাড়িয়েছে যা শতকরা হিসেবে ২০ ভাগ। সিভিল সার্ভিস মন্ত্রলায়ের নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রে একটি অনলাইন পত্রিকা রিপোর্টে জানা যায়, বেশিরভাগ শূন্যপদগুলিই হলো স্বাস্থ্য এবং শিক্ষা খাত সংশ্লিষ্ট। মন্ত্রনালয়ের মাধ্যমে ৭৩,৩২৪ টি পদ পূরণ করা হবে। সরকারি এজেন্সী এবং পাবলিক সেক্টরের বিভিন্ন অর্গানাইজেশন বাকী পদগুলি পূরণ করবে। লেকচারার পদে শিক্ষাখাতে ২০,০৪৯ টি পদ খালি আছে। স্বাস্থ্য খাতে ৩৫,৫১৮ টি পদ খালি এবং ১৩৩,০৪৮ টি পদ খালি আছে শিক্ষা খাতে। জজ পদে ৩,৭১৩ টি পদ এবং পাবলিক প্রসিকিউশন এবং ইনভেসটিগেশনে খাতে ২,৮০৬ টি পদ খালি আছে।
তথ্যসূত্র: আরবনিউজ, ১০ ই অক্টোবর ২০১৫ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


