somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শের সংগ্রাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সশস্ত্র সংগ্রাম ( সামরিক বাহিনী বা উগ্রপন্থি দলের বিরুদ্ধে ) হচ্ছে আদর্শের সংগ্রামের সর্বশেষ ধাপ অর্থাৎ যখন সশস্ত্র সংগ্রাম ছাড়া আদর্শ সমুন্নত করার আর কোন উপায় থাকেনা। ৭১ এ যে উদ্দেশে সশস্ত্র সংগ্রাম হয়েছিল তা শতভাগ সফল হয়েছে সে সংগ্রাম বা যুদ্ধ ছিল স্বাধীন দেশের যা ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হয়েছে । কিন্তু যদি কেউ বলে এটি মাত্র ৯ মাসের সংগ্রাম ছিল তাহলে ভুল বলা হবে।হ্যাঁ এটি ৯ মাসের যুদ্ধ বলা যায় যা বাঙালীর আদর্শের সংগ্রামের একটি ধাপ ।

কিন্তু আদর্শের এই সংগ্রাম শুরু হয়েছিল সেই ৫২ এর ভাষা আন্দোলন থেকেই যা আজো চলমান । যে আদর্শে দেশপ্রেম , ভাষার প্রতি শ্রদ্ধা , জাতির প্রতি দায় অর্থাৎ দেশ ও জাতির সার্বিক কল্যান জড়িত । দেশ ও জাতির যে কোন অমঙ্গল ও অকল্যানের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হচ্ছে বাঙালীর আদর্শ । এই আদর্শের সংগ্রাম কখনো শেষ হবেনা । যত দিন বাংলাদেশ থাকবে , বাঙ্গালী জাতি থাকবে ততদিন এই আদর্শের সংগ্রাম চলবে । হয়ত সংগ্রামের ভাষা , পথ ও প্রেক্ষাপট ভিন্ন হবে ।

এই আদর্শের যে কোন সংগ্রামেই সর্বদা এগিয়ে নিয়ে যাবে ৫২ , ৭১ এর চেতনা । প্রাণ দিয়েছে ৩০ লক্ষ মানুষ কিন্তু বীরশ্রেষ্ঠ ৭ জন , জাতির পিতা একজন। যারা এই আদর্শের জ্বলন্ত পথমশাল।

দুটো সংগ্রামকে ভিন্ন ভাবে দেখার কোন সুযোগ নেই । আদর্শের সংগ্রাম এর অর্থ অনেক ব্যাপক যেখানে সশস্ত্র সংগ্রাম আদর্শের সংগ্রামের একটি ধাপ। প্রতিটি সংগ্রাম তা যে আঙ্গিকেই হোক তা হয় আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যই ।

সশস্ত্র সংগ্রামে অনেক রক্ত ও জীবনের মূল্য দিতে হয় তাই সাধারণত এই পথে না যেয়ে অন্য সকল পথে সংগ্রাম বা অধিকার আদায়ের চেষ্টা করা হয় । কিন্তু সশস্ত্র সংগ্রামকে ছোট করে দেখার কোন উপায় নেই । কারণ আদর্শ প্রতিষ্ঠার জন্য এটি সর্বশেষ পথ বা ধাপ ।

আদর্শের সংগ্রামের কখন শেষ হয়না । কারণ আদর্শের সংগ্রাম হচ্ছে একটি জাতির চেতনার মশাল, এই আদর্শের চেতনাই জাতির রক্তপ্রবাহ । তাই এই মশাল স্থবির হয়ে যাওয়া মানে জাতি সত্তা বিলীন হয়ে যাওয়া, জতির চেতনা স্থবির হয়ে যাওয়া ।

যখন পহেলা বৈশাখ সবাই রমনা বটমূলে যায় সেটিও একটি সংগ্রাম , যখন ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেয়া হয় সেটিও একটি সংগ্রাম , ১৬ই ডিসেম্বর জাতীয় পতাকা ওড়ায় সেটিও একটি সংগ্রাম ।

যে কোন অবস্থা বা প্রেক্ষাপটে দেশ ও জাতির অস্তিত্ব ও চেতনার সাথে জড়িত প্রতিটি কাজ প্রতিটি শব্দ একটি সংগ্রাম।



এক বীরের মৃত্যু যে কোন ভাবেই কাম্য ও আরাধ্য। অনুপ্রাণিত হই ৩০ লক্ষ বীরের আত্মত্যাগে যাদের রক্তের সাক্ষ্য দেয় বাংলার পতাকা।আকাঙ্ক্ষার আগুনে পুড়ি ৭১ দেখি নাই। যদি হতাম রফিক,বরকত অথবা নাম না জানা ৩০ লক্ষ্যের একজন । ভালোবাসি বাংলাদেশ।


সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×