somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনার চোরাগলি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রতিটি মানুষ দেখতে ভিন্ন । আমাদের হরমোন বা জীনগত গঠনএক রকম নয়। আমাদের ভাবনাগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির।

একটি চার কোনা বক্স রাখা হল এবং যে যেদিকে শুধু সে দিকেই আলো দেয়া হল অন্য সকল পাশ অন্ধকার করে দেয়া। সেখানের চারপাশে উপরে নিচে সব দিকেই মানুষ রয়েছে । প্রত্যেককে জিজ্ঞেস করা হল বস্তুটি দেখতে কেমন ? সেখানে যে যে পাশে সে সেই পাশের বর্ণনা দিল এক্ষেত্রে অবশ্যই প্রত্যকের কথা এক হবেনা । খুব কম সংখ্যক অতি গভীর চিন্তার অধিকারী মানুষ পাওয়া যাবে যে পুরো বিষয়টি উপর আলো ফেলে পরিস্কার ধারণা করতে পারে ।

এই আলো দেয় মানুষ নিজেই যে যেদিক থেকে ইচ্ছা। বেশীরভাগ মানুষ প্রতিটি বিষয়ের কেবল একটি দিকেই আলো ফেলে অন্য দিকগুলো আপনা আপনি হয়ে যায় অন্ধকার। সব দিক থেকে দেখতে হলে চিন্তার ক্ষমতা থাকতে হয় বিশাল । ইচ্ছে করলেই আপনি বিশাল করে ভাবতে পারেন । সে জন্য ভাবনার চোরা গলি থেকে বের হয়ে আপনার চলে আসতে হবে দিগন্ত বিস্তৃত পথে যার কোন শেষ নেই । একসময় দেখবেন আপনি চলে এসেছেন সমুদ্রের বিশালতায় এবং তা থেকে মহাশূন্যের অনন্তে । ভাবনার শক্তি এতটাই বিশাল সে আপনাকে নিয়ে যেতে পারে মহাশূন্যের মত অনন্ত বিশালতায় ।

মানুষ শারীরিকভাবে হয়ত সীমাবদ্ধ কিন্তু তার মন তার ভাবনার কিন্তু কোন শৃঙ্খল নেই । যে যেভাবে খুশি যা খুশি ভাবতে পারে । কেউ বাঁধা দেয়ার নেই , কারও বাঁধা দেয়ার ক্ষমতা নেই এমনকি আপনিও নিজের মনকে ভাবনা বা চিন্তা থেকে আটকাতে পারেন না , চাইলেও না।হয়ত আপনার ইচ্ছা একটা বিষয় নিয়ে আপনি ভাববেন না কিন্তু আপনার মন তাই নিয়ে সারাক্ষন ভাবে। মন বা ভাবনার শক্তি কতটা ক্ষমতা রাখে !

আমরা প্রায় সবাই যে কোন বিষয়েরই কেবল একটি পাশ থেকেই দেখি অন্য পাশ নিয়ে তেমন ভাবিনা । আর মনে করি আমি যা দেখলাম যা বুঝলাম তাই ঠিক ।কিন্তু এটা মানিনা বা বুঝিনা যে আমি কেবল একটি দিক নিয়েই ভাবছি । কারণ আমাদের বেশীরভাগ মানুষেরই সকল দিক থেকে একটি বিষয় দেখার মত মেধা বা চিন্তার গভীরতা বা ধৈর্য নেই ।এখন ভুলক্রমে যদি ভুল বুঝি বা যে দিকটি আমি দেখছি তার বিপরীতে যে ঠিক আর বিপরীত অবস্থা তা মেনে নেইনা বা মেনে নিতে পারিনা ।

চিন্তার বিশালতা যার থাকে সে যে কোন পরিবর্তনকে স্বাগত জানায় বা তার বিপরীত মতকেও সে উপেক্ষা করেনা । বুঝতে চায় তার বিপরীতে যার অবস্থান সে কোন দিক থেকে বিষয়টি দেখছে এবং তা কতটা সঠিক।
আর এভাবেই সে তার ভাবনার ক্ষমতাকে করে তোলে আরও শক্তিশালী।

খুব সহজ একটি উদাহরণ দেই । ধরুন একটি চায়ের দিকানে একটি লোক চা খাচ্ছে । এখন আপনি তা দেখবেন । তারপর সেখান থেকে আপনি একজনকে সেই লোকের বর্ণনা দিলেন সেখান থেকে মুখে মুখে আরও অন্তত ১০জনের কাছে এই বর্নানটি যেয়ে ঠিক ১১ নম্বর জনের কাছ থেকে আপনারই বলা কথাটি শুনুন দেখবেন ১ম জনকে যা বলেছেন তার সাথে কোন মিল খুঁজে পাচ্ছেননা । এটাই মানুষের ভাবনার ভিন্নতা । এখান থেকেই বা এভাবেই ভিন্ন মত ভিন্ন পথের সৃষ্টি ।সবাই যদি একই দিকে ভাবত তাহলে কোন পরিবর্তন বা মানুষের কোন উৎকর্ষই সাধন হতনা । ভিন্ন ভিন্ন মত থেকেই সৃষ্টি হয় নতুন ও সঠিক পথের । একই দিকে সবাই ভাবলে একই জায়গায় মানুষ ঘুরপাক খেত।

কেমন অদ্ভুত ও মজার বিষয় সবাই একই সাথে হাঁটছে , একই সাথে ঘুমাচ্ছে সব কাজ একই সাথে করছে । এটা হত যদি সবার চিন্তার পথ একই হত । কিন্তু তা হচ্ছেনা অর্থাৎ প্রত্যেকের ভাবনার পথ স্বতন্ত্র ।

সঠিক চিন্তা ভুল চিন্তা উভয়রই প্রয়োজন আছে । কারণ ভুল ভাবনা না থাকলে কোনটা সঠিক তা বুঝবেন কিভাবে ? ঠিক তেমনি প্রয়োজন ভালো ও মন্দ ভাবনা।

আমরা সবাই চাই পৃথিবী থেকে অসুন্দর দূর হোক কিন্তু অসন্দর দূর হলে সুন্দরের মূল্য কই থাকলো ?

অসুন্দর থাকো তুমি, সুন্দরকে করো মহান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×