somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেণী - মধ্যবিত্ত

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুসরণ বা অনুকরনের ক্ষেত্রে আমরা কিছু যুক্তি ব্যবহার করি । আর যাকে আমরা অনুসরণ করি সেই কিন্তু নেতৃত্বের দাবিদার । আমি একজন মন্দ লোক হলেও আমার সন্তান বা কোন প্রিয় মানুষকে আমরা একজন সৎ ও স্বাভাবিক মানুষকে অনুসরণ করতে বলি ।

আমার একটা জরিপ ছিল , সমাজের নেতৃত্ব দেয় কোন শ্রেণী ? উত্তরে ৪ টি শ্রেণী উল্লেখ ছিল । এক নজরে শ্রেণীগুলোর বিন্যাস করছি ,

রাজনীতিবিদ - সমাজে এদের অবস্থান আসলে কোথায় ? মানুষ বহু আগেই এদের বর্জন করেছে । সমাজে এদের জন্য যা আছে তা হল ভয় ও ঘৃণা ।


বুদ্ধিজীবী - এদের মধ্যে আবার নানান শ্রেণী রয়েছে যেমন -

দালাল শ্রেণী - এই শ্রেণীটি জ্ঞানপাপী । যারা বিভিন্ন দল ও দালালি ব্যবসা ভালো বুঝলে ভিন্ন দেশের দালালি করে । সমাজ তাদেরকে আদর করে ডাকে , শালা ।

আস্তিক / নাস্তিক - এইগুলা অবস্থা বুইঝা ব্যবস্থা নেয় ।

আরও শ্রেণী আছে বললে পাণ্ডুলিপি হবে । তারপর উহা না পরিয়া আমার মুখে মারা হবে ।

এত বুদ্ধির বাজারে জনতা আসল মাল খুঁজে পায়না । জাতির প্রশ্ন , বুদ্ধিজীবী কে ?


উচ্চবিত্ত - এই শ্রেণীর সাথে আরেকটি শ্রেণী যোগ করতে চাই "নিম্নবিত্ত"। সমাজের যত অসামাজিক কার্যকলাপ , অসুস্থতা , অসংলগ্নতা এই দুই শ্রেণীতে শুরু ও সর্বাধিক । পূর্ব উল্লেখিত জীবাণু গুলোর জন্ম ও বিস্তার এই দুই শ্রেণীর দ্বারাই । উদাহরন - সংবাদ মাধ্যম ।

মধ্যবিত্ত - আমার মতে , সমাজের নেতৃত্ব দানকারী । এই শ্রেণীটি নিতান্তই সাধারণ । যাদের মাঝে অস্বাভাবিকতা নাই । কারণ এর জন্য যা প্রয়োজন তা তাদের নেই । যদি একটু খেয়াল করি ,

# সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা

# পারবারিক বন্ধন অটুট রাখার চেষ্টা করা

# বিভিন্ন সামাজিক নিয়ম বা অনুশাসনের প্রতি শ্রদ্ধাবোধ

এই শ্রেণীর মধ্যেই বেশি দেখা যায় । আজকের সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই , ধরি

সচিবালয় - আজকের যারা সচিব বা উপ- সচিব তারা শতকরা ৯০ ভাগ এই শ্রেণী থেকে এসেছে । আর এর ৮০ ভাগ মফস্বলের পরিবারগুলো থেকে ।

ঠিক এভাবে বিচার বিভাগ , শিক্ষা , চিকিৎসা , আইনশৃঙ্খলা সব ক্ষেত্রে এই শ্রেণী থেকেই আসা মানুষ ।

কারণ , উচ্চবিত্তরা তাদের জীবন নিয়ে এত বেশি নিশ্চিন্ত থাকে এর নিম্নবিত্ত এত বেশি অনিশ্চয়তার মধ্যে থাকে যে এর থেকে বের হয়ে কিছু করা তদের পক্ষে প্রায় অসম্ভব । আর যারা পারে আসলেই তারা অসাধারণ । উচ্চবিত্তের উৎসব থার্টি ফার্স্ট আর মধ্যবিত্তের পহেলা বৈশাখ ।

এছাড়া , ২১ শে ফেব্রুয়ারি , ১৬ই ডিসেম্বর , বইমেলা এই ধরনের স্থান ও দিন গুলোতে যে মানুষগুলো দেখা যায় । তাদের উপর একটা জরিপ চালালে আমার এই দাবির শতভাগ সত্যতা পাওয়া যাবে ।

মধ্যবিত্তরা শতভাগ সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করে । আর তাই খুব স্বাভাবিকভাবেই সমাজের সুস্থতার প্রতীক । সে জন্যই স্বাভাবিক নিয়মেই তারা অনুকরণীয় । ফলে নেতৃত্বের স্থান তাদেরই ।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×