জীবনের সবটুকু স্বাদ আজ মলিন হয়ে গেছে।
সপ্নেরা মৃত্যু যন্ত্রনায় কাতরায়।
দেহের সেল গুলো নিস্তেজ হয়ে পড়ে আছে।
এক মুঠো কষ্ট কেবল শ্বাসনালী থেকে বেরিয়ে
মুক্তির প্রতিক্ষায়।
অশ্রু গুলো চোখের কোনে জমে আছে।
সেগুলোকে মুক্তকনা ভেবে তোমার চোখ জোড়া
লোভী হয়ে ওঠে।
পরক্ষনে মিলিয়ে যেতেই,ছলনাময়ী বলে,
এক দলা ভৎষনা জোটে।
তবে কি ভালবাসাটাই আমার অপরাধ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


