
গুপ্ত আচরণ শুধু কোনো রাজনৈতিক দলের ভিতরেই যে আছে, বিষয়টা এমন না; তা ঢুকে গেছে অনেক অনেক মানুষের জীবনেও! অবস্থাটা এমন যে বাইরে দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট; বাইরে সাদা, ভিতরে খালি হলুদ আর কালা!
মনে কইরেন না যে ফেসবুক আইডি লক করে রাখা মেয়েরা বা অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকু দেয় না বলে প্রচার করা পোলারা রিয়েলি গুড পিপল! তারাও কখনো গুপ্ত বা প্রকাশ্যে এমন সব চক্ষুল**জ্জাবিহীন কাজ করে যে, আপনি সলিড মনের মানুষ হলে তাদের ওই সব কাজকারবার দেখে একেবারে টাসকি খেয়ে যাবেন!
আর ধর্মের কথা বলে বা ধর্মকে শো-আপ করে তলে তলে অধ/র্মের কাজ করে, এমন মানুষ তো আমাদের সমাজে অজস্র!
যে যৌ*নকর্মীদের সন্ধ্যার পর রাস্তায় দেখা যায়, এদের অনেকেই তো বোরকা পড়েই রাস্তায় নামে! তাই বলে তারা কি শুভ্র বা সুশীলা? অথবা, ধোপ-দূরস্ত জামা-কাপড় পড়ে, গাড়িতে চড়ে বেড়ানো সুশীল ও এলিট মানুষগুলোর কতজন আসলে সত্যিকারভাবে শুদ্ধ ও নীতিবান মানুষ?
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




