somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

অনু গল্প - যাদুর কিতাব ।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুলিস্তান একজন লোক মজমা জমিয়ে কালু যাদুর তাবিজ বিক্রি করছে । লোকটি বলছে জানেন ভাই সব আমি কামরূপ কামাখ্যা থেকে ১২ বছর সাধনা করে যা পাই নাই সেই জিনিস মাত্র আমি ৫০ হাজার টাকা দিয়ে পেয়েছি । জানেন সেই জিনিস কি ?
সবাই বলল না ভাই জানি না।এবার মজমার হকার বলল - আরে ভাই সেই জিনিস পেলাম একটা বইয়ে । আমার ১২ বছরের সাধনার সেই বই পড়ে আমি শিখেছি কি করে মানুষ কে বস করতে হয় । কি করে প্রেমে জয়ী হতে হয় । মামলায় জিততে হয় । অবাধ্য স্ত্রী কে বাধ্য করতে হয় । যদি আপনাকে কেউ যাদু টুনা করে নষ্ট করে থেকে তাঁর সেই যাদু থেকে কি করে রক্ষা পেতে হয় । প্রেম ভালবাসা , মনের মানুষ কে বসে আনা , মামলায় জিতা , যাদু টুনা বান বন্দন মন্ত্র নাশ বিনাশ সহ যাবতীয় কাজ করা যায় এই যাদুর কিতাব লজ্জাতুন নেছা কামাখ্যা ।
হকার বলে আমি এই বই রাতের বেলায় জীনদের কাছ থেকে রক্ষা করতে প্রতিদিন
মাথার নিচে রেখে ঘুমাই । কারন জীন মানুষের মাথা কে খুব ভয় পায় । মানুষের মাথা আল্লার রহমত । তাতে কত গান বুদ্ধি ।
এই তাবিজ মাত্র একটা একশত এক টাকা দাম । যাদের বিদ্যা ও বুদ্ধি আছে তারা কোন দিন প্রতারিত হয় না।
ইফতেখার সাহেবের খুব সখ পাশের বাড়ির ভাবীর সাথে পরকীয়া প্রেম করার ।
তাই তাবিজ না কিনে বলল ভাই তোমার বইটা কিনতে চাই বল দাম কত ।
হকার বলল ভাই মজা করবেন না ।
---------আরে ভাই মজা করছি না । দাম কত বলেন ।
--------- আমার বার বছরের সাধনা আপনে টাকা দিয়ে কিনতে চান ।
--------- হ্যা কিনতে চাই ।
--------- এতে কালো জাদু আছে । শুধু কিনলেই হবে না।
--------- ভাই আমি কিনতে চাই দাম কত বল ।
--------- সবার সামনে দাম বললে আপনে দিতে পারবেন । না দিলে যদি কোন বিপদ
হয় তাহলে আমার কোন দোষ নাই ।
----------ইফতেখার সাহেব: দাম কত?
---------- এক লক্ষ এগার টাকা মাত্র।
---------- এইটুকুন পাতলা বইয়ের এত দাম!
--------- আগেই তো বলছি আপনি কিনতে পারবেন না। এ বইতেও কালো জাদুর
প্রভাব আছে।
--------- দাও আমাকে এই বই
---------- হকার ফিসফিস করে বলল , ভুলেও এ বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না!
খুললেই আপনি জ্ঞান হারাবেন! বা মুখে রক্ত আসতে পাড়ে ।
কৌতূহল মনের ইচ্ছা আর একজন কালো যাদুগর হওয়ার জন্য লোভ সামলাতে না পেরে বইটি কিনলেন ইফতেখার।অনেক যাদু মন্ত্র , কত কি লিখা । মনে মনে বেশ খুশি ।
যে কোন কিছুতেই মানুষ কে বই পড়ে ফু দেয় । বই খুব যত্নে রাতে মাথার নিচে রাখে ।
পুরো বইটা পড়লেও , কিন্তু শেষ পৃষ্ঠা খুললেন না। একদিন সাহস করে শেষ পৃষ্ঠাটা উল্টে দেখলেন। তাতে লেখা আছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৩০ টাকা! বাংলা বাজার ঢাকা ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৮
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×