somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্বপ্ন....

০৭ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ স্বপ্ন দেখে, কখোনো ঘুমিয়ে আবার কখোনো জেগে। স্বপ্নের বিপুল বিশ্বে কোন সীমান্ত নেই, নেই কোন অনুশাসন। তাই তো মানুষ স্বপ্ন দেখে আকাশে উড়ে বেড়াবার, রাজা হয়ে সিংহাসনে বসে থাকার, প্রিয় মানুষের হাত ধরে ইচ্ছে স্বাধীন ছুটে বেড়াবার।এরকম আরো কত কী..।

আমি মানুষটি ক্ষুদ্র, আমার স্বপ্নের পরিসর ছোট। আর যে স্বপ্ন দেখি তার রেশ কাটতেও খুব একটা সময় লাগেনা। কিন্তু গত সপ্তাহে রাতে যে স্বপ্নটি দেখেছি তার রেশ কাটতে আমার বহুদিন পর্যন্ত যে সময় লাগবে, তাতে সন্দেহ নেই।

আমি একা ঘুমাচ্ছিলাম। স্বপ্নে কাতর যে মুখটি আমার সামনে ভেসে উঠল, সে আমার মায়ের মুখ। তাঁর বড় অসুখ,জটিল রোগ। দুরারোগ্য ব্যাধি। তাকে বাঁচিয়ে তোলার সাধ্য আমাদের নেই। মনে হতে লাগল, আমাদের ছেড়ে তিনি বহুদূরে চলে যাচ্ছেন...হারিয়ে যাচ্ছেন... কুয়াশার চাদর মুড়ি দিয়ে সাদা মেঘের রাজ্যে ক্রমশ লীন হয়ে যাচ্ছেন। আমি হাত বাড়াচ্ছি কিন্তু তাঁকে পাচ্ছি না। উচ্চৈঃস্বরে কাঁদছি....................

আমার ঘুম ভেঙে গেল। ঘন ঘন শ্বাস পড়তে লাগল। ভেতরে ভেতরে ঘামতে লাগলাম। বিছানায় উঠে বসলাম। চারপাশে তাকালাম। মৃদু আলোয় আবছা ভাবে ঘরের চারপাশ দেখা যাচ্ছে। আমি মশারির একটা কিনার তুলে বেরিয়ে এলাম। ছুটে গেলাম মায়ের কাছে, মা তখন অঘোরে ঘুমোচ্ছেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর মায়ের বিছানার পাশে বসলাম, একদৃষ্টে তাকিয়ে থাকলাম মায়ের মুখের পানে। আমার দুগাল বেয়ে কয়েক ফোঁটা তপ্তঅশ্রু গড়িয়ে পড়ল। একটা ভয় যেন আমাকে পেয়ে বসেছে।

কিছুক্ষণ পর মা জেগে উঠলেন। জিজ্ঞেস করলেন,
-কী হয়েছে?
আমি বললাম,
-ভয় লাগছে মা।

মা আমাকে তাঁর পাশে শুতে বললেন। আমি মায়ের পাশে শুয়ে পড়লাম। আমার কান্না যেন উচ্ছ্বসিত হয়ে উঠছিল। মা তাঁর একটি হাত আমার গায়ে রাখলেন। স্নেহের পরশ বুলাতে লাগলেন। মনে হল আমি যেন ফের আশ্রয় খুঁজে পেয়েছি।

আমার সেদিনের স্বপ্ন এবং পরবর্তী ব্যাপারগুলো সামান্য ঘটনা। কিন্তু এ ঘটনা আমার জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। মায়ের প্রতি আমার ভালোবাসাটা আমি কখনো এমন ভাবে উপলব্ধি করিনি। জীবনযাত্রা আগের মতই চলতে থাকবে, হয়তোবা আগের মতই কোন কোন ব্যাপারে মায়ের সাথে ঠোকাঠুকি হবে; কিন্তু আমার এই মনটা বারবার বলে উঠবে - মাগো, তোমাকে ভালোবাসি...।

তোমার আদরে মাগো, তোমার মমতায়, ভালোবাসায় মাগো...আমায় ভরিয়ে দিও ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×