somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহাম্মদ (সা.) কে নিয়ে সিনেমা

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরানের খ্যাতনামা চিত্রনির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত বিশ্বনবির মহাজীবন আলেখ্যভিত্তিক ছায়াছবি 'মুহাম্মদ রাসুলুল্লাহ (স)'-এর অফিসিয়াল ট্রেইলার প্রকাশ করা হয়েছে। মুহাম্মদমুভি ডটকম (http://www.mohammadmovie.com) ওয়েবসাইটে ৪টি ট্রেইলার আপলোড করা হয়েছে। ইংরেজি, ফার্সি ও আরবি ভাষায় ওয়েবসাইটটিতে চলচ্চিত্রটির বেশকিছু স্থিরচিত্রও দেওয়া হয়েছে।

যদিও এই সিনেমাটির পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে।



আগামী ২৬ আগস্ট ইমাম রেজা (আ)-এর জন্মদিনে সমগ্র ইরানে মুক্তিটি পাবে। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় ৩৯তম বিশ্ব চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট। ফার্সি ভাষায় নির্মিত ছায়াছবিটি আরবি ও ইংরেজি ভাষায় ডাবিং করা হয়েছে।
ছবিটির পরিচালক মাজিদ মাজিদি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসলামের সঠিক ভাবমর্যাদা বিশ্বে তুলে ধরার লক্ষ্যেই তৈরি করা হয়েছে ছায়াছবি 'মুহাম্মদ (স)'। ইসলাম নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি করাও ছবিটির উদ্দেশ্য বলে তিনি জানান।
মহানবি (স.) কে নিয়ে নির্মিত ট্রিলজি বা তিন খণ্ডের ছায়াছবির এই প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবনআলেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে পাঁচ বছর সময় লেগেছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি নির্মাণে ৫৫ কোটি ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।


ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান ব্যক্তিত্বরা সহযোগিতা করেছেন। এতে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় প্রখ্যাত সুরকার আল্লা রাখা রহমান (এ আর রহমান)।
আন্তর্জাতিক নানা পুরস্কারজয়ী মাজিদি একাধারে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্য লেখক। 'বাচ্চেহয়ে অসেমন বা বেহেশতের শিশু', ‘ 'রাং-এ বেহেশত বা বেহেশতের রং' এবং 'দ্য কালার অব প্যারাডাইজ' তার নির্মিত তিনটি বিশ্বনন্দিত ছায়াছবি। ১৯৯৮ সালে নির্মিত 'বাচ্চেহয়ে অসেমন' ছবিটির জন্য তিনি সেরা বিদেশি ভাষায় নির্মিত ছবির জন্য Academy Awards এর মনোনয়ন পান।
মাজিদি ১৯৫৯ সালে জন্ম গ্রহণ করেন এবং মাত্র ১৪ বছর বয়সে থিয়েটার গ্রুপে কাজ করেছেন। তিনি পড়াশুনা করেছেন তেহরান নাট্যশিল্প ইন্সটিটিউটে।
তথ্যসূত্র- কালের কণ্ঠ।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×