somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ লীগের কন্ট্রোভার্সাল হিপোক্রেসি দেখলে এখন জাস্ট হাসি পায়। কয়েক দিন ব্যাস্ততার কারণে সকালে পত্রিকা হাতে নিলেও পড়া হত না। আজ কালের কন্ঠে সংবাদ শিরোনামটা দেখে মোটেই অবাক হইনি। জামাতকে আ লীগের প্রয়োজন। কেন প্রয়োজন সেটা ভোটের রাজনীতি যারা বুঝেন তারা সহজেই অনুমান করতে পারছেন।

খবরের শিরোনাম '' সরাসরি জামাতকে নিষিদ্ধ করতে চায় না সরকার''।

পুরো নিউজ পড়ে যা বুঝলাম সরকার ট্রাইবুনাল আইন পুনরায় সংশোধনের অজুহাত দেখাচ্ছে। আইনজীবীরা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। আ লীগের আইনজীবীরা যারা মুখে জামাত নিষিদ্ধের কথা বললেও অন্তরে জামাত লাললের আকাঙ্ক্ষা তারা প্রচলিত ট্রাইবুনাল আইনের সীমাবদ্ধতার অজুহাত দেখাচ্ছেন এবং কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে আপীলের পর যে রায় হবে তার অপেক্ষায় আছেন। ওই রায়ে যদি বিচারক কাদের মোল্লার আপীল রায়ের পাশাপাশি যুদ্ধপরাধীদের সংগঠন নিষিদ্ধের বিষয়ে কিছু বলেন তাহলে সরকার সে অনুযায়ী জামাত নিষিদ্ধের ব্যাবস্থা নিবেন।

অন্য দিকে নিরপেক্ষ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ যারা জামাত নিষিদ্ধের পক্ষে , তাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তাদের মতে জামাত নিষিদ্ধের জন্য সংশোধিত ট্রাইবুনাল আইনের সীমাবদ্ধতাকে জামাত নিষিদ্ধ করার জন্য অন্তরায় হওয়া সত্ত্বেও তা অজুহাত হিসেবে দেখানো পরোক্ষভাবে জামাত নিষিদ্ধ না করার পক্ষেই ইঙ্গত বহন করে। তাদের মতে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ এবং বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইনে সরকার নির্বাহী আদেশ দিয়েই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে পারে। এ জন্য আদালতের রায়ের জন্য অপেক্ষার প্রয়োজন নেই। এমনকি কোনো আইন সংশোধনেরও প্রয়োজন নেই। চারদলীয় জোট সরকার ২০০৫ সালে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) নিষিদ্ধ করেছিল। বর্তমান সরকার হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ করে। সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার কারণে এ দুটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়।

আরেকটি সম্পূরক খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী জামাত নিষিদ্ধের ব্যাপারে তাঁর মন্ত্রীসভার সদস্য এবং আ লীগের সংসদ সদস্যদের মিডিয়ার কাছে কোন কিছু বলতে নিষেধ করেছেন। আ লীগের জামাত নিষিদ্ধ করণে এত পরষ্পর বিরোধী মনোভাব দেখে এই ব্যাপারে সন্দেহ দানা বাধা অমুলিক নয়, আ লীগ আসলেই জামাতকে নিষিদ্ধ করবে না তদের কোন রাজনৈতিক উদ্দেশ্যে পূরণের জন্য। পুনরায় যুদ্ধাপরাধীর বিচার মূলো ঝুলানো ছাড়া আ লীগের কাছে ভোটারদের নিকট উপস্থাপনের মত কোন ট্রাম্পকার্ড অপাতত নেই। শাহবাগ আন্দোলনকে নিজেদের পক্ষে ব্যাবহার করতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছে অনেক আগে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×