তোর দেয়া নৈঃশব্দের বেদনা !
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যখন হারিয়ে যাবো

আমি যখন হারিয়ে যাবো , শুন্যে যখন আমার অদৃশ্য কথামালা উড়ে বেড়াবে
তখনো তুই কেবলই অস্পষ্টতায় হাবুডুবু খাবি ! বৈকালিক অবসাদে ভোঁতা হয়ে যাক আমায় ঘিরে থাকা তোর অনুভূতির ঘোর !
আমি যে কেন ছুটে চলি ! বৃষ্টি-মগ্ন হয়ে ডুবে থাকি অজস্র নিদ্রাচ্ছন্ন পাখিদের ঠোঁটে ,তন্দ্রাহত আমি তখনো মৃতদের চোখের স্ফুলিঙ্গ দেখিনি !
যেদিন সব ফেলে চলে যাবো , এইসব মায়াহীন অভিমান পেছনে ফেলে তখন আমায় খুঁজে নিস সহস্র-প্রাচীন মৃতদের চোখে , তোর বারান্দার ঘাসফুলের শুষ্ক পাতায় , অভিমানী সন্ধ্যার লাল আকাশের ছায়া-ঘেরা সিগ্যালের ঝাঁকে !
মহাকালের তন্দ্রাচ্ছন্ন হিমায়িত ডানাভাঙা চিলের দুঃখগাথা উড়ে এসে বাসা বাঁধে আমার বাগানের কৃষ্ণচূড়ার ডালে ! মেঘ ডাকে , সেই মেঘ , যার ভাঁজে ভাঁজে রেখে এসেছি তোর চোখের বিষন্ন কাজলদানী , সেই মেঘ ফিরে আসে আমার কৃষ্ণচূড়ার ডালে !
নিঝুম দ্বীপের অরণ্যরেখা আমায় ডাকে ! সেই অরণ্যের পাতায় পাতায় লিখে এসেছি আমার দুঃখগাথা , দিকভ্রান্ত জ্যোৎস্না বিলাস ! পথভ্রষ্ট কোন শিল্পী হয়ে এঁকে যাবো তোর চোখের বিষন্নতা , তোর অনিচ্ছুক খোলা চুলের ঘ্রান আর তোর হাতে এঁকে দিবো মহাদুর্লভ কালো গোলাপ !
মাঝরাতের বিষাদ গায়ে মেখে বিষন্ন গানের লিরিকস আর কালো গোলাপের নির্যাস মিশিয়ে রেখে যাবো , তোর দেয়া নৈঃশব্দের বেদনা... রেখে যাবো সুগন্ধী তেজপাতার ঘ্রাণে ! উৎসর্গঃ তোকেই , আমি তোকে বুঝিনা , না হয় তুই বুঝতে দিস না , না হয় আমি হয়তো তোকে ভুল বুঝতে ভালোবাসি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন