somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রেমিকারা - সম্পা পর্ব - ১ ;)

১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বন্ধু চান্দু (কোম্পানী ছায়াছবির নায়ক বিবেক ওবেরয় নহে, বাস্তবেই উহার নাম চাঁদ) মনে হয় প্রেমে পড়িয়াছে। সে এক ভয়াবহ অবস্থা। বেচারা সারাক্ষন উদাস হইয়া থাকে। আড্ডায় বসিয়া ১৮+ গল্প আর রাজ্জ্যের খিস্তিখেউরের বদলে কলেজ মাঠে প্রজাপতির উড়াউড়িতে উহার মনযোগ বেশী X( আমাদের সঙ্গে থাকিয়াও যেন সে এইস্থানে নাই। কাহাতক আর সহ্য করা যায়। একদা উহাকে ধরলা নাদীর পাড়ে তুলিয়া লইয়া গিয়া ভাঙ্গা একখানি নৌকার উপর বসাইয়া শুধাইলাম তাহার সমস্যা কি? সে শীতল মস্তিস্কে যাহা বলিয়া গেল তাহার সারমর্ম হইলো - সে তাহার কনিষ্ঠা ভগ্নীর প্রিয় বান্ধবীর প্রেমে পড়িয়াছে। ইঙ্গিতে তাহার ভগ্নী কইন্যাকে প্রেম সম্পর্কে তাহার দৃষ্টিভঙ্গি বর্ননা করিতে বলিলে কইন্যা বলিয়াছে যে প্রেমে তাহার অরুচী নাই, কিন্তু উহার এক দজ্জালনী জৌষ্ঠা ভগ্নী রহিয়াছে, যিনি প্রেম সম্পর্কে বড়ই কঠোর মনোভাব পোষন করেন, ও সদ্য অষ্টম শ্রেনীতে উত্তরন পাওয়া তাহার কনিষ্ঠাকে প্রেমের ভয়াবহ কুফল হইতে রক্ষায় সদা স্বচেষ্ঠ। কনিষ্টা যদি আনমনে বাদামওয়ালা অথবা রিক্সাওয়ালার পানেও কিছুক্ষন তাকাইয়া থাকে, তবুও তাহার সন্দেহের দৃষ্টিতে পড়িতে হয় :|

প্রিয় বন্ধুকে এই বিপদ হইতে রক্ষার মহান দায়িত্ব কাঁধে লইয়া আমরা ঝাপাইয়া পরিলাম। একেকজন এক এক রকম বুদ্ধি বাহির করিতে লাগিলো। পরে আমার দেয়া বুদ্ধিটিই সকলের মনে ধরিলো। তাহা হইলো - কোন না কোন ভাবে প্রেম কইন্যার বড় ভগ্নীকে কাহারও প্রেমে ফেলিতে হইবে, যাহাতে সে ছোটটির ব্যাপারে আর নাক বা মাথা না গলায় :) কিন্তু সমস্যা হইয়া দাড়াইলো - উক্ত দজ্জালনীকে ভালবাসার জালে আটক করিবার সাহস কাহারও নাই :| সকলেই নানা কারন দেখাইয়া পিছাইয়া যাইতেছে, কিন্তু কেহই প্রকাশ করিতেছেনা যে সে ভীত :P এমতাবস্তায় এই অধম অসীম সাহসিকতার সহিত সবার সামনে শার্টের কলার তুলিয়া দিয়া, বুকের বোতাম একটা খুলিয়া মাস্তান মাস্তান ভাব ধরিবার লোভ কিছুতেই সম্বরন করিতে পারিলোনা। কইন্যা না দেখিয়াই নিজেকে উহার প্রেমিকের পদে নিযুক্ত করিয়া ফেলিয়া সেইদিন বন্ধু মহলে ব্যাপক আলোরনের সৃষ্টি করিলাম।

পরদিন মহা উৎসাহে জিন্স প্যান্টের ভিতরে ফুলহাতা শার্ট যথাসম্ভব গুজিয়া, ঢাকা হইতে সদ্য কেনা নতুন কেডস জোড়া পড়িয়া চকচকে নতুন হোন্ডা সিডিআই ১০০ বাইকে চাপিয়া কইন্যা দেখিতে গেলাম। কিন্তু চান্দু যখন আমাদিগকে কইন্যার বাড়ীর সামনে লইয়া গেল, তখন ভয়ে আমার কলিজা কাঁপিয়া উঠিলো :| কইন্যার পিতা আমার পিতার অধিনস্ত কর্মকর্তা যিনি দুর্ভাষী, রগচটা ও অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ বলিয়া বিখ্যাত :((:(( কিন্তু আমি ততক্ষনে বাঘের খাঁচায় ঢুকিয়া পড়িয়াছি, বাহির হইতে খাঁচার দরজা বন্ধ করিয়া দেওয়া হইয়াচে, কাজেই বাহির হইবার আর পথ নাই :| সামনে জলজ্যান্ত ছানাপোনা সমেত বাঘ এবং বাঘিনী, মাঝখানে অল্প কয়েক কদমের ব্যাবধান :| প্রান বুঝি যায় এইক্ষনে আমার :((

পরদিন সকাল ৬ ঘটিকায় মাতৃদেবীর আগমন আমার হোষ্টেলে, কহিলেন - "রেডী হয়ে নে, রংপুর যাবো, স্বপন মামা অসুস্থ"। অনিচ্ছা স্বত্বেও বাহির হইয়া দেখিলাম পিতার আফিসের বিশাল সাদা ল্যান্ড রোভার জীপখানি দাড়াইয়া রহিয়াছে, সুধাইলাম - "এইটা কেন? ছোট গাড়ী কই?" মাতৃদেবী কহিলেন সঙ্গে আরও কয়েকজন যাইবেন, উহাদের কাউনিয়া ষ্টেশনে ড্রপ করিয়া দিতে হইবে যাহাতে উহারা ট্রেন ধরিয়া ঢাকা যাইতে পারেন। অতএব আমার অত্যান্ত অপছন্দের এই গাড়ীটিতেই চড়িয়া বসিলাম। দুই মিনিট পরে আমার হৃৎপিন্ডের স্পন্দন থামাইয়া দিয়া গাড়ীটি আমার হবু প্রেমিকার বাড়ীর সামনে আসিয়া দাড়াইলো :| ভয়ে কলিজা কাঁপিয়া যাওয়ার অনুভুতী পাইতে পাইতে দেখিলাম উক্ত বাড়ী হইতে একে একে কইন্যার পিতা মাতা ও দুই খানি কইন্যা বাহির হইয়া আসিলেন। উহাদের দেখিয়া আমার চক্ষু কোটর হইতে বাহির হইয়া আসিবার উপক্রম হইলো কারন কইন্যাদ্বয়ের বড়টিকে হাইস্কুল পড়ুয়া মনে হইলেও ছোটটি কোনভাবেই ক্লাস থ্রী বা ফোরের উপরে পড়ে না। তবে কি বন্ধু চান্দু এই শীশুটির প্রেমে পড়িল? :|

উহারা আসিয়া উহাদের বাক্সপেটরা গাড়িতে তুলিতে লাগিল। এমন সময় হঠাৎ ডাইরেক্ট মধ্যগগনে সুর্যদয়ের অনুভুতিতে বেকুব হইয়া আশেপাশে তাকাইয়া দেখিতে পাইলাম উহাদের বাড়ী হইতে এক অপরুপা তরুনী বাহির হইয়া আসিলো এবং কঠিন ভাবের সহিত সোজা গাড়ীতে উঠিয়া উপবেশন করিলো B-) এক্ষনে আমি বুঝিলাম - এই সেই কইন্যা, আমি যাহার প্রেমে পতিত হইবো বলিয়া ষরযন্ত্র করিয়াছি :D মাতৃদেবীর আহবানে সম্বিত ফিরিয়া পাইয়া আগাইয়া গিয়ে শুনিলাম গাড়িতে লোক একজন বেশী হইয়া গিয়াছে। উহাদের কাহাকেও ফেলিয়া রাখিয়া যাওয়া চলিবে না, এদিকে মাতৃদেবীরও আমাকে প্রয়োজন, উনার স্বপন মামার নিবাস আমি ছাড়া আর কেহ চিনেনা। কাজেই ঠিক হইলো ড্রাইভার সয়ং থাকিয়া যাইবে, আমি গাড়ী লইয়া যাইবো। এক্ষনে কইন্যাটিকে ড্রাইভারের পেছনের সিটে উপবিষ্ট দেখিয়া আনন্দে আপ্লুত হইলাম। যদিও আমি এই বেয়াড়া গাড়ীটিকে চালাইতে কখনই স্বাচ্ছন্দ বোধ করিনা, তথাপি আজিকের দিনে উহাই আমার সবচাইতে প্রিয় গাড়ীতে পরিনত হইল।

যাহা হউক, আমিও যথারিতি ভাবের সহিত গাড়ীতে উপবেশন করিয়া রিয়ারভিউ মিররে কইন্যার পরিবারের অস্বস্থি উপলব্ধি করিতে পারিলাম। সফেদ গুম্ফপরিমন্ডিত চালকের বদলে এই পুঁচকা ছোড়া গাড়ী চালাইয়া লইয়া যাইবে ভাবিতে অনেকেরই সন্দেহ হইতে পারে। মাথায় শয়তানী খেলিয়া গেল যে প্রেম হউক আর না হউক, আজিকে উহাদের জানের ডর দেখাইয়া ছাড়িব :D শীতের ওই শান্ত সকালে আমি তীরবেগে গাড়ী লইয়া কুড়িগ্রাম শহর হইতে বাহির হইয়া আসিলাম।

ক্রমশ ...

আগের পর্বঃ
আমার প্রেমিকারা - চম্পা পর্ব ;)
আমার প্রেমিকারা - ইলোরা পর্ব ;)
আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব ;)
আমার প্রেমিকারা - জেনী পর্ব ;)
আমার প্রেমিকারা - কাঁকন পর্ব ;)
আমার প্রেমিকারা - লোপা পর্ব ;)
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×