সুখ সুখ অনুভব
২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা দিবস ও শুক্রবার আজ।ছুটির দিন।পেশাগত কারনে কিছু কিছু মানুষের ছুটির দিনেও ছুটি থাকতে নেই।আমি তাদেরই একজন।ঘুম থেকে উঠেই দৌড়।ডিরেক্টর সাহেব প্রতিবেশী কিনা , সময় মতো না গেলেই সালাম দিবেন।তেমন কেউ নেই,হসপিটাল ফাকা।এদিক ওদিক ঘুরছি।জুম্মার নামাজ শেষে বের হবার জন্য রেডি... এমন সময় এক মহিলা হুরমুর করে এসে ঢুকলেন।বলে..বহুত দূর থেইক্যা আইছি স্যার,,,এট্টু দেইখ্যা দেন।উনি প্রেগন্যন্ট।বাচ্চা ভালো আছে কিনা আলট্রাসোনোগ্রাম করে জানতে চান।ভদ্রমহিলা খুব কথা বলতে পচ্ছন্দ করেন।কথায় কথায় বললেন..তার দুই ছেলে..এবার মেয়ে চান।অবাক হলাম।আরো অবাক হলাম শুনে স্বামীও তাই চান।দীর্ঘদিনের অভিঙ্গতায় দেখেছি মেয়ে হবে জানলে অনেকেই মুখ কালো করে ফেলেন।আলট্রাসোনোগ্রাম করা শেষ..উনার আবদার উনার স্বামীও দেখতে চান তাদের মেয়েকে।দেখালাম মনিটরে।জিগ্গেশ করলাম.. মেয়ে চান কেনো??বললেন..মেয়েতো ঘরের লক্ষী।
তাদের সাথে অনেক আত্নীয়স্বজন আর সবাই মেয়ে চান।ভাবলাম এরা গরীব মানুষ,দিন আনে দিন খায়।কিন্তু চিন্তাভাবনা..?আমাদের চেয়ে শতগুনে আধুনিক।
তাদের বাচ্চা ভালোই আছে।কিন্তু আলট্রাসাউন্ড করার সময় দেখলাম এবারও তাদের ছেলেই হবে।মিষ্টি স্বপ্নটা আর ভাঙতে ইচ্ছে করলোনা....থাকনা....আরও কিছুদিন থাক।পরিশেষে সুখী দম্পতির একটি সুখী ছবি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন